২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১:০৪ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

আদালতের অনুমতি ছাড়া খালেদার চিকিৎসা বিদেশে নয়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী- ৭১বার্তা

প্রতিবেদক
joysagor
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ২:৩৩ অপরাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি। বিদেশে চিকিৎসার জন্য কোনো আবেদন তার পরিবারের পক্ষ থেকে করা হয়নি। আর বিদেশের চিকিৎসার বিষয়ে আদালতের অনুমতি ছাড়া সম্ভব নয়।

রোববার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে। তবে, বিদেশে চিকিৎসার জন্য কোনো আবেদন তার পরিবার করেনি। বিদেশের চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু করার নেই, এক্ষেত্রে আদালত সিদ্ধান্ত দেবেন।

মার্কিন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে এক প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান খান কামাল বলেন, যুক্তরাষ্ট্র কাকে ভিসা দেবে কাকে দেবে না সেটি তাদের এখতিয়ার। মার্কিন ভিসা নীতির আওতায় থাকা কোনো তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আসেনি। পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।

দেশে করোনা মহামারি শুরুর পর ২০২০ সালের ২৫ মার্চ তাকে সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে সাময়িক মুক্তি দেওয়া হয়। তখন থেকে তিনি গুলশানের বাসভবনে অবস্থান করছেন। ৭৮ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থাইটিস, রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্রে জটিলতা, ফুসফুস, চোখ ও দাঁতের নানা সমস্যায় ভুগছেন। এছাড়া তার মেরুদণ্ড, ঘাড়, হাত ও হাঁটুতে বাতের সমস্যাসহ আরও কিছু শারীরিক জটিলতা রয়েছে।

২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতার কারণে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। গত বছরের জুনে বুকে ব্যথা অনুভব করলে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। এরপর এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে ৩টি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।

চলতি বছরের ১৩ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় হাসপাতালে ৫ দিন চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে আসা হয়।

সর্বশেষ গত ৯ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে ওই হাসপাতালের প্রফেসর শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা একাধিকবার সংবাদ সম্মেলনে করে বলেছেন, অতি দ্রুত তার লিভার ট্রান্সপ্ল্যান্ট (প্রতিস্থাপন) করা দরকার। যেটা বাংলাদেশ সম্ভব নয়। এই জন্য তাকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে একাধিকবার আবেদন করে তার পরিবার। এছাড়া বিএনপির পক্ষ থেকে তাকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দিতে সরকারের প্রতি একাধিকবার আহ্বান জানানো হয়। খবর – ঢাকা মেইল।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

শাহজাদপুরে প্রফেসর ড. এম .এ. মুহিতের সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি  অপারেশন কর্মসূচি পালিত

ইসরায়েলের প্রতিরক্ষা সদর দপ্তর গুড়িয়ে দিলো হিজবুল্লাহ

সিরাজগঞ্জে মাল্টি-স্টেকহোল্ডার কর্মশালা

শুক্রবার এসএসসি’র রেজাল্ট: অনলাইনে রেজাল্ট জানবেন যেভাবে

২২ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ

আজ ৭১বার্তা’র ফুলবাড়ির সাংবাদিক উত্তম কুমার মোহন্তের অপারেশন, সকলের নিকট আশির্বাদ প্রার্থী – ৭১বার্তা

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার কমিটির তালিকা হস্তান্তর

নওগাঁ সীমান্তে ৬টি ভারতীয় মহিষসহ ৪ চোরাকারবারী আটক

উত্তরাঞ্চলে ধান ক্ষেতে পার্চিং পদ্ধতি, ক্ষতিকারক পোঁকা দমনে ঝাঁক-ঝাঁক পাখি- ৭১বার্তা

সিরাজগঞ্জে কাভার্ডভ্যান- লাশবাহী অ্যাম্বুলেন্সের সংঘর্ষে চালক আহত