২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:১৭ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

তরুণদের সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই — হাবিবুর রশিদ সন্ধান

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ১২, ২০২৫ ১১:১৩ অপরাহ্ণ

মহিউদ্দিন:

বগুড়া শাজাহানপুরে কেন্দ্রীয় যুব সংঘের উদ্যোগে ২৪ জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে অনুষ্ঠিত ৮ দলীয় ফাইনাল ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার বলেন, তরুণদের সঠিক পথে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি তরুণদের সুস্থ, শৃঙ্খলাপরায়ণ ও দায়িত্বশীল জীবনগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হলে নতুন প্রতিভা গড়ে উঠবে। একই সঙ্গে যুবসমাজ মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যক্রম থেকে দূরে থাকবে, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাঝিরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল জব্বার। সঞ্চালনা করেন বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র।
টুর্নামেন্টের সার্বিক আয়োজন করে মাঝিড়া কেন্দ্রীয় যুব সংঘ।

খেলা শেষে অতিথিরা বিজয়ী দল ও সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িও দোকানক্ষতিগ্রস্ত

প্রধানমন্ত্রী কে বরণ করতে প্রস্তুত রংপুরবাসী, সর্বত্রে উৎসবের আমেজ

নওগাঁয় বাস মোটরসাইকেল সংঘর্ষে ঘটনা স্হলে দুই জনের মর্মান্তিক মৃত্যু 

বাংলাদেশে নির্বাচনের আগে ভূয়া বিশেষজ্ঞদের লেখার ছড়াছড়ি – ৭১বার্তা

তাড়াশে শীতার্ত মাঝে ইউএনও’র কম্বল বিতরণ

নওগাঁয় বেগম খালেদা জিয়ার আত্মার শান্তির মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

বগুড়ার গাবতলীতে মাদক ব্যবসায়ীর ছুড়িকাঘাতে সাপুড়ে নিহত:  আহত-৫, গ্রেপ্তার-৩

লিবিয়ায় ট্রলারডুবিতে নিখোঁজের ঘটনায় মানবপাচারকারীর ৩ দালাল গ্রেফতার

ছেলে পরীক্ষার্থী কমে যাচ্ছে কেন- প্রশ্ন প্রধানমন্ত্রীর

প্রতিমন্ত্রী ড. এম.এ মুহিত-এর সাথে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা