২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:১৭ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

বগুড়ায় মাদক বিক্রি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ৩, অগ্নিসংযোগে ৫ বাড়ি পুড়ে ছাই!

প্রতিবেদক
joysagor
অক্টোবর ২৪, ২০২৫ ২:২৮ পূর্বাহ্ণ

ইকবাল হাসান  বগুড়া:
বগুড়ায় মাদক বিক্রি নিয়ে বিরোধের জেরে দুই এলাকার মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন এবং আগুনে পুড়ে গেছে পাঁচটি বাড়ি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টার দিকে শহরের উত্তর চেলোপাড়া ও পশ্চিম নারুলী এলাকায় এ সংঘর্ষ শুরু হয়, যা প্রায় ২ ঘণ্টা চলমান থাকে।
আহতরা হলেন উত্তর চেলোপাড়া এলাকার মিরাজের ছেলে রবিন (২৫), পিচ্চি মিয়া (২২) এবং মৃত জাবুল প্রামানিকের ছেলে আশরাফ (২৮)। এদের মধ্যে রবিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাশির।
অগ্নিসংযোগের ঘটনায় সুলতান পট্টি এলাকার পাঁচটি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মালিকদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বুধবার রাত থেকেই পশ্চিম নারুলী ও সুলতান পট্টি এলাকার মধ্যে মাদক বিক্রিকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার দুপুরে সেটি সংঘর্ষে রূপ নেয়।”
ঘটনার খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সদর ক্যাম্পের কয়েকটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি হাসান বাশির বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যারা এই সংঘর্ষ ও অগ্নিসংযোগে জড়িত, তাদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বেলকুচিতে প্রশাসনের ব্যাতিক্রমি নিরাপত্তা ব্যবস্থা বাঁশকল পদ্ধতিতে কমছে চুরি ডাকাতি

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

ইউজিসির নবনিযুক্ত সদস্য প্রফেসর হাসিনা খানকে বেরোবি উপাচার্যের অভিনন্দন- ৭১বার্তা

অস্বাস্থ্যকর পরিবেশে জর্দা উৎপাদন, রায়গঞ্জে অবৈধ কারখানায় প্রশাসনের অভিযান

রংপুরে ৩০টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী…. সুজিত রায় নন্দী

শ্রদ্ধা ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত বেগম খালেদা জিয়া

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে বেষ্ট পারফর্মেন্স অ্যাওয়ার্ড পেলে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদলের নেতা গ্রেপ্তার

ঝিনাইদহ কালীগঞ্জে মানবাধিকার দিবস পালিত

রংপুরে নতুন ডিসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা