২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:৫৯ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

যুগ যুগ ধরে দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করে যোগাড় করা তিন বস্তা টাকা জমানো সেই ভিক্ষুক  সালেহা বেগমের মৃত্যু !

প্রতিবেদক
joysagor
অক্টোবর ২৫, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে যুগ যুগ ধরে দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করে যোগাড় করা তিন বস্তা টাকা জমানো সেই ভিক্ষুক  সালেহা বেগমের মৃত্যু হয়েছে।
ভিক্ষা করে তিন বস্তা টাকা জমিয়ে আলোচনায় আসা সালেহা বেগম (৬৫) অবশেষে মৃত্যুর সঙ্গে লড়াই হারালেন। স্থানীয়ভাবে সবাই তাকে ‘সালে পাগলী’ নামে চিনতেন। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শহরের কান্দাপাড়া কবরস্থানে শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় সালেহা বেগমের জানাযা  শেষে কান্দাপাড়া কবরস্থানে  দাফন করা হয়। দীর্ঘদিন লিভার ক্যান্সারে আক্রান্ত  অসুস্থ থাকায় প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার লিভার ক্যান্সার শনাক্ত করেন। সিরাজগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ শাহরিয়ার শিপু  জানান, “সালে পাগলী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তার মৃত্যু হওয়ায়  শনিবার (আজ) আমরা তাকে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।  তার চিকিৎসা বাদে অবশিষ্ট ওই  অর্থ  ইসলামী শরিয়ত অনুযায়ী ভাগ করে দেওয়া হবে।”
সালেহা বেগমের জীবন ছিল দুঃখ আর সংগ্রামের গল্প। বৃদ্ধা হলেও প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে শহরের বিভিন্ন রাস্তায় বেরিয়ে যেতেন, মানুষের কাছে ভিক্ষা চেয়ে তাদের দয়া ও ভালোবাসার ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করতেন। কঠোর পরিশ্রম, কিন্তু মানবিক দৃষ্টিভঙ্গিতে ভরা তার জীবনের গল্প সম্প্রতি সারা দেশে আলোচিত হয়েছিল।সম্প্রতি সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর নতুনপাড়ায় তার বসতঘর থেকে স্থানীয়রা দুইদিনের ব্যবধানে তিন বস্তা টাকা উদ্ধার করেন। সেখানে মোট ব্যবহারযোগ্য টাকার পরিমাণ ছিল ১’লাখ ৭৪ হাজার ৭৯ টাকা। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয় এবং মানুষ সালেহা বেগমের সংগ্রামী জীবন ও অদম্য ইচ্ছাশক্তির প্রশংসা করে। স্থানীয়দের মতে, সালেহা বেগম শুধু নিজের জীবনের জন্য সংগ্রাম করেননি, তিনি অনেকের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছিলেন। তার কষ্টকর জীবনের মধ্যেও সততার মানসিকতা ও টাকা জমানোর গল্প সমাজে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
সালেহা বেগমের প্রয়াণ শুধুমাত্র তার পরিবারের জন্যই নয়, পুরো সিরাজগঞ্জের মানুষের জন্য এক গভীর হৃদয়বিদারক ক্ষতি। তার জীবনের গল্প এবং সংগ্রহ করা অর্থের গল্প সমাজকে অনেক প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে—যেমন দরিদ্র হলেও সততার সঙ্গে বাঁচা সম্ভব।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন 

শহীদ বুদ্ধিজীবী দিবস ও সিরাজগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে জেলা বিএনপি’র শ্রদ্ধা নিবেদন

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

সিরাজগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর আগমন উপলক্ষে প্রস্তুতি

সিরাজগঞ্জে ছোনগাছা ইউনিয়ন পরিষদের  উন্মুক্ত বাজেট সভা

বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের: বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং

রংপুর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের-৯৯৯ যেনো “আলম ভাই”

রাজধানীতে নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

কালাইয়ে ব্যাপক আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চুকে সেন্ট্রাল হাসপাতালের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা