৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৩:৪১ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

জুলাই বিপ্লবের আইনী ভিত্তি দিতে নভেম্বরের মধ্যে গণভোট চাই -মাওলানা রফিকুল ইসলাম খান

প্রতিবেদক
joysagor
অক্টোবর ২৫, ২০২৫ ১০:৫৪ অপরাহ্ণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতের নেতা-কর্মীরা। তারা চেয়েছিল এ দেশ থেকে ইসলামিস্টদের কর্মকান্ড ও জামায়াতকে উৎখাত করবে। সে লক্ষ্যে তারা সারাদেশব্যাপি খুন,গুম হত্যার রাজত্ব কায়েম করেছিল।
তারা মিথ্যা অপবাদ দিয়ে জামায়াতের নিরাপরাধ নেতাদের বিচারিক হত্যাকান্ড ঘটিয়ে বিশ্বব্যাপি কলঙ্কের দাগ লাগিয়ে ঘৃণ্যতম বর্বরচিত ইতিহাস সৃষ্টি করেছে। এসব বিচারিক হত্যাকান্ডে জড়িত বিচারক, স্বাক্ষী ও কুশীলবরা সবাই খুনি।এসব খুনিদের বিশেষ ট্রাইবুনালে বিচার করতে করতে হবে।
শনিবার (২৫ অক্টোবর) দিনব্যাপি সিরাজগঞ্জ জেলা শিল্পকলা মিলনায়তনে জেলা জামায়াতের ষান্মাসিক রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান আরো বলেন, টালবাহানা না করে জুলাই বিপ্লবের আইনী ভিত্তি দিতে নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।
প্রশাসনকে দলীয়করণ মুক্ত করতে হবে। প্রশাসনে থেকে একটি দলের পক্ষে কাজ করবেন তা হবে না। তিনি বলেন, গত ৫৩ বছরে যারা আপনারা এ দেশ শাসন করেছেন। একদলের কৃতকর্মে জনগণ তাদের বিতাড়িত করেছে। আরেকটি দলের চাঁদাবাজির কারনে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তাই জনগণকে বলতে শোনা যাচ্ছে “সব দল দেখা শেষ এবার জামায়াতের বাংলাদেশ।”
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জনগণ আমাদের সুযোগ দিলে আমরা রাজা হবো না কাউকে প্রজা বানাবো না। আমরা সুযোগ পেলে দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। ইসলামের নীতি অনুযায়ী অমুসলিমরা সমান অধিকার পাবে। আমরা সুযোগ পেলে চাঁদাবাজ দখলবাজ দূর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ গড়বো।
সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত সিরাজগঞ্জ -১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা শাহিনুর আলম এঁর সভাপতিত্বে রুকন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শায়খ ড. আব্দুস সামাদ, পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল।
জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আলী আলম, মাওলানা আব্দুস সালাম, সিরাজগঞ্জ পৌর ও উপজেলা জামায়াতের আমীর গণসহ জেলার পুরুষ মহিলা সহ সাড়ে সতের’ শ রুকন(সদস্য) উপস্থিত ছিলেন। জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ -২ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রভাষক মুহাম্মদ জাহিদুল ইসলাম সম্মেলন সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রংপুরে নতুন ডিসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

মন্ত্রী-এমপিদের মার্জিত ও সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে ৬টি ইটভাটার মালিককে ১১লাখ টাকা জরিমানা

রায়গঞ্জে অবৈধ ৯ ইটভাটায় ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা

চলে গেলেন দেশ ও জনগণের অতন্ত্র প্রহরী ৭১-এর বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান আলী

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বেলা ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অমর একুশে বইমেলা-২০২৬ এর উদ্বোধন করেন। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: একুশে বইমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সাকিব-মুশফিক জুটিতে ১০০ রান পার বাংলাদেশের- ৭১বার্তা

নড়াইলে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও ফুল দিয়ে শুভেচ্ছা

দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী