২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় ভোর ৫:৫৯ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

চলে গেলেন দেশ ও জনগণের অতন্ত্র প্রহরী ৭১-এর বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান আলী

প্রতিবেদক
joysagor
জানুয়ারি ৩, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ।
মানিকগঞ্জ সদর উপজেলা পৌরসভাধীন দক্ষিণ সেওতা,৭ নং ওয়ার্ড,(অবসরপ্রাপ্ত) ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী রোড, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান আলী তার নিজ বাসভবনে ভোর ৬-৩০মি: সময়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাহি রাজিউন)।
২ জানুয়ারি ২০২৬ ইং শুক্রবার ভোরে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে মুন্নু হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে তিনি পরলোক গমন করেন।
মরহুম বীর মুক্তিযোদ্ধার জানাজা বাদ আছর মানিকগঞ্জ মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
পরিবার সূত্রে জানা যায় মরহুমের পৈত্রিক গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলায়,শিবালয় উপজেলা, দক্ষিণ পাচুরিয়া ইন্তাজগঞ্জ,ি শবালয়।
মরহুমের জানাজা এবং রাষ্ট্রীয় মর্যাদায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুন, এবং মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিনহাজ আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খালেদ হালিম চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা শরফুদ্দিন নুরু, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মাস্টার,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহুর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল বাছিত ভূঁইয়া,বীর মুক্তিযোদ্ধা মোঃ এমদাদ হোসেন,এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ মরহুমে পরিবারের সদস্যরা।
মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান আলীর মৃত্যুতে মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান সংসদের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং মহান আল্লাহর নিকট মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

“১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, পুষ্টিকর খাবার বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি”- ৭১বার্তা

সারাদেশে ভোট উৎসব আজ

তাড়াশে লীজকৃত পুকুর থেকে জোড়পূর্বক মাছ ধরার অভিযোগ

জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

চাঁদাবাজদের লাল কার্ড দেখাবে জনগণ: ঢাকায় জনসভায় জামায়াত আমির

প্রেম ও দ্রোহের কবি খ্যাত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ – ৭১বার্তা

অপরাধীদের কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বা আশ্রয়-প্রশ্রয় পাওয়ার সুযোগ থাকবে না : আইন মন্ত্রী

৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে

জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কমিটি ও কৃষক নিয়ে গণশুনানি

ঔষধি গাছ পাথরকুচির যত উপকার।। ৭১বার্তা