২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:২০ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুইটি সমঝোতা স্মারক সই

প্রতিবেদক
joysagor
নভেম্বর ২৩, ২০২৫ ৯:৩০ পূর্বাহ্ণ

জয়সাগর নিউজ ডেস্ক:
বাংলাদেশ ও ভুটানের শীর্ষ নেতাদের দ্বিপক্ষীয় বৈঠকের পর রবিার (২২ নভেম্বর ২৫ইং) উভয় দেশ স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধি ও ইন্টারনেট সংযোগ বিষয়ে দুইটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।
প্রথম সমঝোতা স্মারকটি ‘স্বাস্থ্যকর্মী নিয়োগ’ সংক্রান্ত, যা সই করে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এবং ভুটানের রয়্যাল সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশের পক্ষ থেকে দলিলে সই করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।
দ্বিতীয় সমঝোতা স্মারকটি আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ এবং অন্যান্য টেলিযোগাযোগসেবা বাণিজ্য সম্পর্কিত। বাংলাদেশ সরকার ও ভুটানের রয়্যাল সরকারের মধ্যে এটি সই হয়। বাংলাদেশের পক্ষ থেকে দলিলে সই করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সই অনুষ্ঠান ও নথি বিনিময় প্রত্যক্ষ করেন। সূত্র: বাসস
এর আগে প্রধান উপদেষ্টা ও ভুটানের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক এবং তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আজ সকালে দুই দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী তোবগে ঢাকায় পৌঁছান। সকাল ৮টা ১৫ মিনিটে ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী ড্রুকএয়ারের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। এ সময় তোবগে শুক্রবারের ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খোঁজ নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
বৈঠক শেষে তাঁকে সাময়িক সালাম মঞ্চে নেওয়া হয়, যেখানে তাকে ১৯ বার তোপধ্বনি প্রদান ও গার্ড অব অনার দেওয়া হয়।
বিমানবন্দর আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান। সেখানে তিনি মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছ রোপণ করেন।

দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে সরকারের পক্ষ থেকে নৈশভোজের আয়োজন করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জাতির উদ্দেশে বিদায়ি ভাষণে প্রধান উপদেষ্টা : যেন আর কখনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত না হয়

বগুড়ার গাবতলীতে অসহায় বৃদ্ধাকে হুইল চেয়ার প্রদান করলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহব্বত আলী

রায়গঞ্জে ভুইয়াগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় ও কাব স্কাউট সংবর্ধনা

জামায়াতের কর্মসূচি পালন নিষিদ্ধ চেয়ে আবেদনের শুনানি ১০ আগস্ট

৩৫ নারী আসনে ৫০০ প্রার্থী

চাটমোহরে পানের ফলন ভালো হলেও হতাশ চাষিরা

তরমুজে মেশানো ইঁদুর মারার বিষে একই পরিবারের চার সদস্যের মৃত্যু

বদলগাছীতে শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত; সরকারি সহায়তার আবেদন

বগুড়ার গাবতলীতে বজ্রপাত প্রতিরোধ যন্ত্র স্থাপন করলেন ছাত্রদল নেতা পলাশ

তাড়াশে শীতার্ত মাঝে ইউএনও’র কম্বল বিতরণ