১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৭:৪৯ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

বদলগাছীতে শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত; সরকারি সহায়তার আবেদন

প্রতিবেদক
joysagor
জানুয়ারি ৩, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ণ

মোঃ সারোয়ার হোসেন অপু, নওগাঁ প্রতিনিধি:
ঘন কুয়াশা ও কনকনে শৈত্যপ্রবাহে নওগাঁর বদলগাছী উপজেলায় জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। বুধবার ভোর থেকেই পুরো উপজেলা ঘন কুয়াশার চাদরে ঢেকে পড়ে। সকাল পেরিয়ে বেলা বাড়লেও সূর্যের দেখা মেলেনি। ফলে হাড় কাঁপানো শীতে স্বাভাবিক জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে পড়ে।
বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ অফিস সূত্রে জানা গেছে, আজ উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। শীতল বাতাসের সঙ্গে ঘন কুয়াশা থাকায় প্রকৃত অনুভূত তাপমাত্রা আরও কমে গেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে শীতের তীব্রতা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, কৃষিশ্রমিক ও ভ্যানচালকরা। কাজের অভাবে অনেকেই দিনভর ঘরে বসে থাকতে বাধ্য হচ্ছেন। প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। শীতের কারণে উপজেলার বিভিন্ন হাটবাজারে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে, ফলে ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে।
ঘন কুয়াশার কারণে সকালবেলায় সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে গ্রামীণ ও আঞ্চলিক সড়কগুলোতে দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। অনেক যানবাহন ধীরগতিতে চলাচল করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ঠান্ডাজনিত সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। চিকিৎসকরা শীত থেকে রক্ষা পেতে বয়স্ক ও শিশুদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।
শীতের তীব্রতা থেকে বাঁচতে নিম্নআয়ের মানুষজন খড়কুটো, লাকড়ি ও পুরনো কাপড় জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন। তবে পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে চরম কষ্টে দিন কাটাচ্ছেন অনেক দরিদ্র মানুষ। স্থানীয় নিম্ন আয়ের বাসিন্দারা দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার মাধ্যমে শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়েছেন।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কমতে পারে এবং ঘন কুয়াশা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এতে করে শীতের প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

শিশু রামিসা হত্যার দ্রুত বিচার কার্যকরের দাবিতে কালাইয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

বিএনপি ক্ষমতায় আসলে মঙ্গা হয়,সেই মঙ্গা উত্তরবঙ্গ থেকে দূর করেছে আওয়ামী লীগ ,বললেন প্রধানমন্ত্রী

তাড়াশে ‘ওপেন সিক্রেট’ অবৈধ পুকুর খনন

খাগড়াছড়িতে বিজিবির ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই – ৭১বার্তা

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ

ভিসানীতি কার্যকরের উদ্দেশ্য সুষ্ঠু নির্বাচন,আবার জানালো যুক্তরাষ্ট্রে- ৭১বার্তা

চাঁপাইনবাবগঞ্জে গোলাবারুদ সহ অস্ত্র উদ্ধার

অক্টোবরের শেষ সপ্তাহের আগে জাতীয় নির্বাচনের তফসিল নয়: সিইসি

বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের: বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে দোয়া মাহফিল