২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:৩৪ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

সিরাজগঞ্জে পরকীয়া প্রেমিকের হাতে বিধবা নারী খুন

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ৯, ২০২৫ ১২:২০ অপরাহ্ণ

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে দীর্ঘদিন পরকীয়ার প্রেমের পর বিয়েতে রাজি না হওয়ায় মোছা. মরিয়ম বেগম (৪৮) নামে এক বিধবা নারীকে হত্যা করেছে প্রেমিক মো. সোহেল রানা (৩৫)। হত্যার মাত্র ৮ ঘণ্টা পর রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডের সাথে জড়িত অটোরিকশাচালক মো. সোহেল রানাকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে সদর থানায় সংবাদ সম্মেলন করে অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজগঞ্জ সদর সার্কেল) নাজরান রউফ এসব তথ্য জানিয়েছেন।
সোহেল রানা সদর উপজেলার গুনেরগাঁতী গ্রামের মো. আসাদুল্লাহর ছেলে। নিহত মরিয়ম খোকসাবাড়ী হাসপাতাল এলাকার মৃত নুর ইসলামের স্ত্রী ও জাবেদ আলী সেখের মেয়ে।
সংবাদ সম্মেলনে নাজরান রউফ বলেন, রোববার (৭ ডিসেম্বর) সকালে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের কুশাহাটা এলাকায় কলাগাছের নীচ থেকে কলাপাতায় মোড়ানো অবস্থায় মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ হত্যার রহস্য উৎঘাটনে পুলিশ সুপারের নির্দেশনায় একটি টিম গঠন করা হয়। এ টিমটি তদন্ত করে তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা সংবাদের ভিত্তিতে হত্যাকারী সোহেল রানাকে শনাক্ত করে রাতেই গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সোহেল রানাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার দায় স্বীকার করে পুলিশকে বলেছেন, ‘প্রায় ২-৩ বছর ধরে মরিয়মের সাথে তার পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রতি সপ্তাহে তারা ১-২ বার দেখা করতেন। একপর্যায়ে সোহেল রানা মরিয়মকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু মরিয়ম বিয়ের জন্য সময়ক্ষেপণ করে এবং অন্য একজনের সাথে একইভাবে পরকিয়া প্রেমের সম্পর্ক শুরু করে।
গত শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যার পর মরিয়মের সাথে কুশাহাটা গ্রামে দেখা করার পর দুইজনে শারিরীক সম্পর্ক করে। এরপর সোহেল রানা আবারও বিয়ের প্রস্তাব দিলে দুইজনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সোহেল রানা মরিয়মের গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর মরদেহটি কলাগাছের নিচে ড্রেনের মধ্যে রেখে যায়। গ্রেফতারকৃত সোহেল রানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

কালাইয়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

মধ্যপ্রাচ্যে আরও তীব্র হচ্ছে যুদ্ধ বিপর্যয়ের মুখে বৈশ্বিক অর্থনীতি ও মানবতা

শাহজাদপুরে প্রফেসর ড. এম .এ. মুহিতের সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি  অপারেশন কর্মসূচি পালিত

ব্যর্থ হয়ে ‘মুখ রক্ষার’ পথ খুঁজছেন ট্রাম্প : তেহরানভিত্তিক বিশ্লেষক

শিশু রামিসা হত্যার দ্রুত বিচার কার্যকরের দাবিতে কালাইয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

এবার ভোটের নামে আর খেলতে দেওয়া হবে না: ফখরুল- ৭১ বার্তা

যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী

সিরাজগঞ্জে চেম্বার নির্বাচনে জামাতের ব্যাপক ভরাডুবি তিনগুণ ভোটে সাইদুর রহমান বাচ্চু নির্বাচিত হওয়ায় ফুলে ফুলে সিক্ত হলেন-সেই ফুলগুলো উৎসর্গ করলেন শহিদ মিনারে

কলাপাড়ায় ক্ষতিগ্রস্থ্য শতাধিক পরিবারকে ঢেউটিন,নগদ টাকা, শুকনো খাবার ও কম্বল বিতরণ

বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের: বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং