২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:০৯ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী

প্রতিবেদক
joysagor
মার্চ ৫, ২০২৬ ৬:৫২ পূর্বাহ্ণ

জয়সাগর নিউজ ডেস্ক:
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে সংঘাতের ঘটনায় সারা পৃথিবীতে জ্বালানির সংকট দেখা দিয়েছে। দেশে আমদানির ক্ষেত্রে যেগুলো আগের কমিটমেন্ট ছিল, সেগুলোর চালান বন্ধ হয়ে গেছে।
এই সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জ্বালানিমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র তাদের সরকারের উচ্চ পর্যায়ে এ ব্যাপারে কথা বলবে। জ্বালানি মজুদ নিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, মজুদকৃত জ্বালানি কিভাবে সাশ্রয় করে ব্যবহার করা যায়, এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। সব জায়গা থেকে জ্বালানি আনারও চেষ্টা চলছে। মজুদকৃত জ্বালানি দিয়ে মার্চ পর্যন্ত চলবে।
ঈদের সময় পর্যন্ত সংকট থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। অসহনীয় বিদ্যুৎ সংকট হবে না বলে আশ্বস্ত করে জ্বালানিমন্ত্রী বলেন, বিদ্যুতের অপচয় বন্ধে সবাইকে সচেতন হতে হবে।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

৭০শতাংশ মানুষ নৌকায় ভোট দেবে,বললেন সেতুমন্ত্রী

সঠিক সময়ে নির্বাচন নিয়ে তালবাহানা করলে গণঅভ্যুত্থান নয় গণ বিপ্লব হবে – অধ্যাপক আশরাফ আলী আকন

সিরাজগঞ্জ চেম্বারে নব-নির্বাচিত প্রেসিডেন্ট বাচ্চু’কে জেলা তায়কোয়ানডো এসোসিয়েশন পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বিজয়ী

বেলকুচিতে শেরনগর গ্রামবাসীর উদ্যোগে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত

মৃত্যুঝুঁকিতে প্রবাসীরা

আজ এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু- ৭১বার্তা

তারেক রহমানের সঙ্গে ইইউভুক্ত দেশের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

সিরাজগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালিত

সারাদেশে ভোট উৎসব আজ