২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:২৫ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চুকে সেন্ট্রাল হাসপাতালের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ৯, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ

শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
গত শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর দ্বিবার্ষিক নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে “প্রেসিডেন্ট” পদে বিজয়ী হয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোঃ সাইদুর রহমান বাচ্চু।
এ উপলক্ষে সিরাজগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের পক্ষ থেকে নবনির্বাচিত প্রেসিডেন্টকে আন্তরিক ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। হাসপাতালের সম্মানিত মালিকবৃন্দ, অভিজ্ঞ চিকিৎসকগণ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত থেকে তাঁকে শুভকামনা জ্ঞাপন করেন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের সময় সিরাজগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের পুরো ক্যাম্পাস। আনন্দঘন পরিবেশে উপস্থিত সবাই নবনির্বাচিত সভাপতির সুস্বাস্থ্য ও সফল নেতৃত্ব কামনা করেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, জনাব মোঃ সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে সিরাজগঞ্জের ব্যবসা ও শিল্প খাত আরও গতিশীল হবে এবং জেলার সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

মৌ চাষ : সরিষা ফুলে মৌমাছির গুঞ্জনে মূখরিত চৌহালী

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, অল্প সময়ে সিদ্ধান্ত- ৭১বার্তা

৪৫তম বিসিএস: শেষ হয়নি প্রশ্নপত্র তৈরি, অক্টোবরে লিখিত পরীক্ষা নিয়ে সংশয়- ৭১বার্তা

প্রধানমন্ত্রীর পদক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার

স্মৃতিতে ২১ আগস্ট: শেখ হাসিনাকে উদ্ধারের অনিশ্চিত মুহূর্তগুলো- ৭১বার্তা

তাড়াশে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক কমিটির অনুমোদন

রোহিঙ্গা শিবির পরিদর্শনে ইইউ প্রতিনিধি দল

‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি, ৮ উপজেলায় পাইলটিং

সদর হাসপাতালের লিফটের কাজ দীর্ঘ ৮ বছরেও শেষ হয়নি 

সিরাজগঞ্জে হিমালয়ের গৃধিনী প্রজাতির শকুন উদ্ধার