২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১২:৪৭ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

সলঙ্গায় বাস ডাকাতির ঘটনায় আটক ৩

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ১১, ২০২৫ ২:৫৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার  :
সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে ট্রাক বেরিকেট দিয়ে বাস ডাকাতির ঘটনায় ট্রাকসহ ৩ জনকে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় আটককৃত ট্রাক যাহার নং মেট্রো-ট (১২-৪৮৫৪) জব্দ ও আটককৃত ৩ জন আসামীসহ অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামি করে সলঙ্গা থানায় মামলা দায়ের হয়েছে।ঘটনাটি ঘটেছে,মঙ্গলবার দিবাগত গভীর রাতে।মামলার এজাহার সূত্রে জানা যায়,ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার সাহেবগঞ্জ নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা শাহ ফাতেহ আলী পরিবহনকে দুষ্কৃতিকারীরা ট্রাক ঠেকিয়ে বেরিকেট দিয়ে বাসের ভিতরে ঢুকে ডাকাতির চেষ্টা করে।এমন সময় ডাকাতির কবলে পড়া বাস যাত্রী কুমিল্লার জেলা ও দায়রা জজ মহাসিনুল হক ৯৯৯ নম্বরে কল দিয়ে দ্রুত হাটিকুমরুল হাইওয়ে পুলিশের সহযোগিতা চান।হাটিকুমরুল হাইওয়ে ওসির দিকনির্দেশনায় টহলরত এস আই আরব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়।ডাকাত দল পুলিশের গাড়ি টের পেয়ে রাতের অন্ধকারে দিকবিদিক পালিয়ে যায়।এ সময় পুলিশের পিকআপ গাড়ি নিয়ে ধাওয়া করে মহাসড়কের নাহার এগ্রো এর বিপরীত পাশে নিউ মায়ের আঁচল হোটেলের সামনে ডাকাতির চেষ্টা কাজে ব্যবহৃত ট্রাকসহ ৩ জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।আটককৃতরা হলো- টাঙ্গাইলের ধল টেংগর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে (ট্রাক ড্রাইভার) নাজমুল হোসেন (৩০),একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে সোলাইমান (২৫) ও টাঙ্গাইলের  কালিহাতি থানার ছাব্বিশা গ্রামের আওলাদ হোসেনের ছেলে আমিনুর ইসলাম (২৪)। আজ বুধবার সলঙ্গা থানার ওসি জানান,মামলাটি রেকর্ড হয়েছে এবং এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

রংপুরে ৬৭৮ পরিবার পাচ্ছে আশ্রয়ণের ঘর

রায়গঞ্জে অবৈধ ৯ ইটভাটায় ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা

নওগাঁয় জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে করণীয় উপলক্ষে প্রশাসনের আলোচনা সভা

সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চুকে সেন্ট্রাল হাসপাতালের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

স্থানীয় সরকার মেলার উদ্ধোধন ফুলবাড়ীতে- ৭১বার্তা

লিবিয়ায় ট্রলারডুবিতে নিখোঁজের ঘটনায় মানবপাচারকারীর ৩ দালাল গ্রেফতার

সিরাজগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দরিদ্র অসহায় শীতার্ত মানুষদের কম্বল বিতরণ

আদালতের অনুমতি ছাড়া খালেদার চিকিৎসা বিদেশে নয়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী- ৭১বার্তা

কালিগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মেহেদী হাসানের শখের কুমড়ার গাছ কর্তন, থানায় মামলা

লিবিয়ায় বন্যা ট্রাজেডি: ৬ বাংলাদেশির মৃত্যু, অনেকে নিখোঁজ- ৭১বার্তা