১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১:২২ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, আহত ১০

প্রতিবেদক
joysagor
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৪:২২ পূর্বাহ্ণ

জয়সাগর নিউজ ডেস্ক:
হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে গেলে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলা করা হয়েছে। হামলার সময় হান্নান মাসউদের কর্মীদের সাথে অন্য পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানান স্থানীয় এক সংবাদিক।
বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নির্বাচনে পরাজিত বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীমের কর্মীরা এই হামলা চালিয়েছে বলে দাবি করেছেন হান্নান মাসউদ।
তবে হান্নান মাসউদের দাবি, তার গাড়িবহরে তিনবার হামলা চালানো হয়েছে এবং ২০-২৫ জন আহত হয়েছে। জাতীয় যুবশক্তির জেলা ও ইউনিয়নের আহ্বায়ক হামলায় আহত হয়েছেন বলে জানান তিনি। হান্নান মাসউদ অভিযোগ করে বলেন, ‘উনি সব ডাকাত ধরে ধরে এনে হাতিয়ায় তাণ্ডব চালাচ্ছে। বিএনপি ক্ষমতায় আসছে, সরকার উনাদের, কে কী করতে পারবে? আমাকে এলাকায় ঢুকতে দেবে না। ’ পুলিশের উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছে বলে দাবি করেন মাসউদ।

এ বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, ‘সংঘর্ষের ঘটনার বিস্তারিত এখনো জানি না। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনে পর্যন্ত কোনো মামলা করা হয়নি।

সর্বশেষ - অর্থ ও বাণিজ্য

আপনার জন্য নির্বাচিত

জাপানি বিনিয়োগ ও বাংলাদেশি কর্মী নিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

তাড়াশে ১৪৪ ধারা উপেক্ষা করে রাতে ধান কাটার অভিযোগ

১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফের প্রস্তাব অনুমোদন

সিরাজগঞ্জ সাহেদনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে গরীব, অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ

জামায়াত ক্ষমতা পেলে সব শিশুর শিক্ষার দায়িত্ব নেবে রাষ্ট্র : ডা. শফিকুর রহমান

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ

বেলকুচিতে প্রশাসনের ব্যাতিক্রমি নিরাপত্তা ব্যবস্থা বাঁশকল পদ্ধতিতে কমছে চুরি ডাকাতি

ধুনটে এক যুগ পর ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সম্মেলন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খান রিতা

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ