২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৬:৪৮ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

শীতার্ত মানুষের পাশে যুবশক্তি মানব সেবা ফাউন্ডেশন

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ২৬, ২০২৫ ১১:০৮ অপরাহ্ণ

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলায় যুবশক্তি মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে গরিব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় শাজাহানপুরের সাজাপুর চার মাথা এলাকায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আয়োজক হিসেবে যুবশক্তি মানব সেবা ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও মানবিক সংগঠন বলে জানানো হয়।

অনুষ্ঠানে মিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং মারুফ বিল্লাহ সিয়ামের সঞ্চালনায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মাদলা তানজিমুল উলুম দাখিল মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ গোলাম মোস্তফা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক এম. এ. বাশার রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল মজিদ সোনার, সাজাপুর জাইদাপাড়া জামে মসজিদের খতিব আব্দুর রাজ্জাক এবং সমাজসেবক আব্দুল সাত্তার শাহ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুস সালাম, রাশেদুল ইসলাম রনি, ইমরান শাহ, জিহাদ হোসেন, আলী রেজা, রিফাত, কামরুল, আরমান, মারুফসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

অটোরিক্সা-চার্জার রিক্সার চালক-মালিকদের ৯ সংগঠনের সংবাদ সম্মেলন বুধবার,রংপুরে টাউন সার্ভিস চালু ঘিরে শ্রমিক-মালিক অস্তোষ! – ৭১বার্তা

মন্ত্রী-এমপিদের মার্জিত ও সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী

বগুড়ায় অবৈধ নিষিদ্ধ ঘোষিত ৫২ লক্ষ টাকার পলিথিন জব্দ : পলিথিন কারবারীদের ২ লক্ষ টাকা জরিমান ও জেল

গেটম্যানের দাবিতে ট্রেন আটকালো জনতা- ৭১বার্তা

জন্মলগ্ন থেকেই জাপা বিকলাঙ্গ, বললেন মেয়র মোস্তফা – ৭১বার্তা

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিম রেজা

সংবাদকর্মীদের কর্মতালিকায় শুক্রবারের রংপুর – ৭১বার্তা

কলাপাড়ায় চির নিদ্রায় শায়িত হলেন সাংবাদিক জাহিদ রিপন

ঔষধি গাছ পাথরকুচির যত উপকার।। ৭১বার্তা

ফুলবাড়ীতে শেখ কামালের জন্মদিন পালিত