১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:৩৯ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের দোয়া মাহফিল

প্রতিবেদক
joysagor
জানুয়ারি ২, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধি:
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে সিরাজগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে জেলা ছাত্রদলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ। এছাড়া জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক নেতাকর্মী ও সাধারণ সদস্য এই কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র রক্ষা এবং মানুষের অধিকার আদায়ে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চৌহালীতে নবাগত ইউএনও’র সাংবাদিকদের সাথে  মতবিনিময় সভা

নেত্রকোণায়” বিজয় একাত্তর” সাহিত্য ও গবেষণাপত্রের মোড়ক উন্মোচন

চাটমোহরে প্রতারণা করে গৃহবধুর স্বর্ণালংকার চুরি

রায়গঞ্জ উপজেলা জিয়া পরিষদের উদ্যোগ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাইদুর রহমান বাচ্চু প্রেসিডেট নির্বাচিত হওয়ায়  ফুলেল শুভেচ্ছা প্রদান ও অভিনন্দন  

তাড়াশে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

মারা গেছে জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদী- ৭১বার্তা

৩৫ নারী আসনে ৫০০ প্রার্থী

সারাদেশে ভোট উৎসব আজ

ঘুষ গ্রহণের দায়ে মার্কিন সিনেটর বব মেনেনডেজকে অভিযুক্ত – ৭১বার্তা

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বেশ প্রাণবন্ত