২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:৪৯ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

শনিবারের সংঘর্ষে পুলিশের ১১ মামলায় বিএনপির ৫৪৯ নেতাকর্মী আসামি

প্রতিবেদক
joysagor
জুলাই ৩০, ২০২৩ ৪:০৫ অপরাহ্ণ

ঢাকার চার প্রবেশমুখে বিএনপি-পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১১টি মামলা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় পুলিশ বাদী হয়ে মামলাগুলো করেছে। এসব মামলায় বিএনপির এজাহার নামীয় আসামির সংখ্যা ৪৬৯ জন। আসামিদের সবাই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। এসব মামলায় আরও ৮০ জন নেতাকর্মীকে অজ্ঞাতনামা হিসাবে আসামি করা হয়েছে। সূত্র: মানবজমিন

পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনায় উত্তরা পশ্চিম থানায় ২টি মামলায় এজাহারনামীয় আসামির সংখ্যা ৩১ জন, উত্তরা পূর্ব থানায় ৩টি মামলায় আসামি ১০০ জন, কদমতলী থানায় ১টি মামলায় আসামি ৭০ জন, যাত্রাবাড়ী থানায় ২টি মামলায় আসামি ২১৮ জন, সূত্রাপুর থানায় ১টি মামলায়  ২৫ জন , বিমানবন্দর থানায় ১টি মামলায় ৮০ জন, বংশাল থানায় ১টি মামলায় ২৫ জনকে আসামি করা হয়েছে। বাকি আসামিদের অজ্ঞাত হিসাবে উল্লেখ করা হয়েছে।

১১ মামলার মধ্যে ১০টি পুলিশের ওপর হামলা ও ১ টি বাস পুড়ানোর অভিযোগ আনা হয়েছে। এছাড়া আরও ৩টি মামলা প্রক্রিয়াধীন আছে।খবর-আমাদের সময় ডটকম।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

বীর মুক্তিযোদ্ধা ডা. হামিদুল হক খন্দকারকে নৌকার মাঝি হিসেবে দেখতে চায় কুড়িগ্রামের মানুষ -৭১ বার্তা

বগুড়ার গাবতলীতে বজ্রপাত প্রতিরোধ যন্ত্র স্থাপন করলেন ছাত্রদল নেতা পলাশ

বগলের তলে ঋণখেলাপি রেখে দেশকে দুর্নীতিমুক্ত করার কথা বলছে: কক্সবাজারে জামায়াত আমির

খাগড়াছড়িতে বিজিবির ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই – ৭১বার্তা

বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সলঙ্গায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকর প্রস্তুতি সভা

৮ম বর্ষপূর্তি পালিত হলো দাসিয়ারছড়ায় ছিটমহল বিনিময়ের

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ – মানিকগঞ্জ জেলা ইউনিটের অনুমোদন

কলাপাড়ায় চালু হলো ‘মায়াজ মার্ট.কম’ – ঘরে বসেই মিলবে পণ্য সেবা

জীবন সংগ্রামে হার না মানা স্বামী হারা লাইলী বেগম – তিন শিশু সন্তান কে নিয়ে জীবন যুদ্ধে দিন পার করছেন