২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:৫৪ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

বিভেদের রাজনীতি নয়, ঐক্যের রাজনীতি চাই: বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজা

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ১২, ২০২৫ ৭:০০ পূর্বাহ্ণ

সিরাজগঞ্জ প্রতিনিধি:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা বলেছেন, “আমি এই মনোনয়ন পেয়ে সত্যিই কৃতজ্ঞ। কাজিপুরবাসীর দোয়া ও ভালোবাসা এবং দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পুরস্কার হিসেবে দল আমাকে এবার এমপি পদে মনোনয়ন দিয়েছে। এখন আর বিভেদের রাজনীতি নয়, ঐক্যের রাজনীতি চাই।”
বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় চালিতাডাঙ্গা বিবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “আমার সঙ্গে বাংলাদেশ ও বিদেশের পরিচিত নামকরা সঙ্গীতশিল্পী কনকচাঁপা এবং জেলার নেতা নাজমুল হাসান তালুকদার রানা ছিলেন। কিন্তু সবকিছু বিবেচনায় দল আমাকে মনোনয়ন দিয়েছে। সবাই একসাথে নির্বাচনের মাঠে আমরা কাজ করবো। তবেই ৫৪ বছরের কাজিপুরের ইতিহাস পাল্টানো সম্ভব। বিজয় নিশ্চিত করতে হলে আপনারা সবাই যে যার অবস্থান থেকে ধানের শীষের ভোট চাইতে মাঠে নেমে পড়বেন। পাশাপাশি আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া-র সুস্বাস্থ্য ও রোগমুক্তির জন্য সবাই দোয়া করবেন।”
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মহসীন রেজা, সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মোঃ মোহতাব উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান, চালিতাডাঙ্গা বিবিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের উপ-অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, কলেজের গভার্নিং বডির সভাপতি গোলাম মোস্তফা, শিক্ষক প্রতিনিধি মোঃ গোলাম আহসান হাবিব ও চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম।
এসময় কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র প্রভাষক আব্দুস সালাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খসরু পারভেজ, ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা,দলীয় নেতাকর্মীরা উপস্থিত  ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আমিন জুট মিলে বহাল দুর্নীতির সিন্ডিকেট রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় বাড়ছে জনচাপ

বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় শাজাহানপুরে মসজিদে মসজিদে দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ভারতের রাষ্ট্রপতির নৈশভোজে থাকবেন হাসিনা ও মমতা – ৭১বার্তা

শীতার্ত মানুষের পাশে যুবশক্তি মানব সেবা ফাউন্ডেশন

উত্তরায় আবাসিক ভবনে আগুনে দুই পরিবারের ৬ জনের মৃত্যু

ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্টের – ৭১বার্তা

গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থী- ৭১বার্তা

নতুন বছর শুরুর আগেই শাহজাদপুরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পৌঁছাচ্ছে নতুন বই

জন্মলগ্ন থেকেই জাপা বিকলাঙ্গ, বললেন মেয়র মোস্তফা – ৭১বার্তা