২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৩:৪৩ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগের প্রভাবশালীদের যোগসূত্র ছিল : জামায়াত আমির

প্রতিবেদক
joysagor
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৪:১১ পূর্বাহ্ণ

জয়সাগর নিউজ ডেস্ক:
তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের যোগসূত্র ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ওই যোগসূত্রের কারণেই ঘটনার প্রকৃত তদন্ত প্রতিবেদন আজও জনসমক্ষে আনা হয়নি। বুধবার দুপুরে রাজধানীর বনানীর কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, তখন দুইটা তদন্ত কমিশন গঠন হয়েছিল। একটা সেনাবাহিনীর পক্ষ থেকে, আরেকটা তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে। দুইটা তদন্তের কোনো রিপোর্টই জনগণ জানতে পারল না এবং সেটা আলোর মুখ দেখল না। কেন দেখল না? যদি এ তদন্তের রিপোর্ট সামনে আসত জাতির সামনে তাহলে হয়তো অনেক সত্য পরিষ্কার হয়ে যেত। নিশ্চয়ই তখন যারা ক্ষমতাসীন ছিলেন এই হত্যাকাণ্ডের সাথে তাদের গভীর সম্পর্ক ছিল। যার কারণে তারা চাননি যে এই রিপোর্টগুলো প্রকাশ পাক। অবিলম্বে মর্মান্তিক এ হত্যাকাণ্ডের পুনঃতদন্ত এবং এর নেপথ্যে থাকা প্রধান ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
জামায়াত আমির বলেন, খুনের নেপথ্যের কারিগর যারা ছিল, পরিকল্পনাকারী ছিল, ষড়যন্ত্রকারী ছিল যারা তাদেরকে উৎসাহ জুগিয়েছে এবং যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে আমরা মনে করি তারা সকলেই সমানভাবে দোষী। তাদের সবাইকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। যদি এই সরকার বিচারের আওতায় আনতে পারে তাহলে এই জাতির কিছু দায় মুক্তি হবে, দায় মোচন হবে। যদি এই সরকার না আনতে পারে তাহলে এটা সরকারের চরম ব্যর্থতা হিসেবে পরিগণিত হবে। আমরা আশা করি সরকার তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে।

‘আপনারা নিশ্চয়ই জানেন আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় এত সেনা অফিসার মারা যাননি। দুইটা বিশ্বযুদ্ধ হয়েছে একদিনে কোথাও এত সেনা অফিসারকে খুন করা হয়নি। এটা ছিল দুনিয়ায় নজিরবিহীন। এর আগে এ ধরনের আর কোনো উদাহরণ নাই। এতগুলা মানুষ আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হলো মূলত এই দেশকে সামরিক শক্তির দিক থেকে কোমর ভেঙে দেওয়ার এটি ছিল একটি গভীর ষড়যন্ত্র।’

‘তৎকালীন প্রধানমন্ত্রী তার দায় কীভাবে অস্বীকার করবেন? স্বরাষ্ট্রমন্ত্রী তার দায় কীভাবে অস্বীকার করবেন? এরা সবাই দোষী। এরা কেউ নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন না, দাবিও করতে পারবেন না। আমরা চাই লতাপাতা নয় যারা শাখা-প্রশাখা আছে তারা না, মূল গাছগুলোই যেন চিহ্নিত হয় এবং মূল গাছগুলোর যেন বিচার সঠিকভাবে হয়’,- বলেন জামায়াত আমির।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দফতরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন প্রাণ হারান।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর আগমন উপলক্ষে প্রস্তুতি

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে ঝুঁকিপূর্ণ ভবনে আতঙ্কে কর্মীরা

ক্ষমতায় গেলে আইনশৃঙ্খলা-দুর্নীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিচ্ছেন তারেক রহমান

নির্বাচন নিয়ে কেউ ষড়যন্ত্র করলে যুবদলের লড়াকু সৈনিকদের নিয়ে বিএনপি তা মোকাবিলা করবে -সিরাজগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাইদুর রহমান বাচ্চু

ভিসানীতি কার্যকরের উদ্দেশ্য সুষ্ঠু নির্বাচন,আবার জানালো যুক্তরাষ্ট্রে- ৭১বার্তা

কালিগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মেহেদী হাসানের শখের কুমড়ার গাছ কর্তন, থানায় মামলা

কোটি টাকার সরকারি জমি দখলে বহাল চক্র

তীব্র শীতে আখের গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে সিরাজগঞ্জের যমুনা পাড়ের চাষিরা

নাটোরে বেকারত্বের অন্ধকার কাটিয়ে উঠছে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

ওসমান হাদির উপর গুলির ঘটনায় নওগাঁয় বিএনপির বিক্ষোভ মিছিল