২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় ভোর ৫:৫৯ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

অগ্নিসন্ত্রাসীরা আবারও ষড়যন্ত্রের জন্যে এক হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী- ৭১বার্তা

প্রতিবেদক
joysagor
আগস্ট ১১, ২০২৩ ৪:৫৭ অপরাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির এক নেত্রীর বক্তব্যের প্রেক্ষিতে সাভারসহ বিভিন্ন জায়গায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই অগ্নিসন্ত্রাসীরা আবারও নানা ষড়যন্ত্রের জন্য এক হচ্ছে। বাংলাদেশের মানুষ তাদের চিনে ফেলেছে। বাংলাদেশের মানুষ তাদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সূত্র: বাংলা ট্রিবিউন।
শুক্রবার (১১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজক ঢাকা-১২ আসন ছাত্রলীগ।

বিএনপিকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনকে তারা ভয় পায়, তারা নির্বাচন করতে চায় না। নির্বাচন বানচাল করার জন্য তারা নানান ধরনের পাঁয়তারা করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের মানুষ তাদেরকে উপযুক্ত জবাব দেবে। নির্বাচনের মাধ্যমে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে অধীর আগ্রহে জনগণ অপেক্ষা করছে।

আমাদের নিরাপত্তা বাহিনী সব সময় জঙ্গি দমনে সফলভাবে কাজ করছে। কোনও কিছুই আইনশৃঙ্খলা বাহিনীর চোখের আড়াল হবে না।

বক্তব্যে তিনি আরও বলেন, আওয়ামী লীগ কোনদিনই ষড়যন্ত্রে বিশ্বাস করে না, আওয়ামী লীগ কখনও পেশি শক্তিতে বিশ্বাস করে না, আওয়ামী লীগ কখনও গান-পাওয়ারে বিশ্বাস করে না, আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের শক্তিতে, আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের মেনডেটে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জোড়া বাঘ রোমিও- জুলিয়েট রংপুর চিড়িয়াখানায়, দেখতে দর্শকদের ভির- ৭১বার্তা

বেলকুচিতে তাঁত কাপড় প্রসেস ব্যাসায়ীদের উপর হামলা, ২৭ লাখ টাকা লুট, প্রশাসন নীরব

ঢাকায় হঠাৎ বাসে আগুন – ৭১বার্তা

সিরাজগঞ্জের বিভিন্ন হাট বাজারের ফুটপাতের দোকানে গুলোতে জমে উঠেছে শীতবস্ত্রের বাজার

নির্বাচন ও গণভোটের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত : প্রধান উপদেষ্টা

সিরাজগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক অবহিতকরণ সভা

ইরানের ধাওয়া খেয়ে হরমুজ প্রণালী ছেড়ে পালাল মার্কিন যুদ্ধজাহাজ

শিশু রামিসা হত্যার দ্রুত বিচার কার্যকরের দাবিতে কালাইয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

শাজাহানপুরের ভূমি অফিস ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর

মন্ত্রী-এমপিদের মার্জিত ও সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী