২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:০০ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

কলাপাড়ায় খাল পরিষ্কার কার্যক্রম শুরু

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ১৩, ২০২৫ ১০:১৬ অপরাহ্ণ

আরিফ সিকদার, কলাপাড়া প্রতিনিধি।
দখল ও দূষণে মৃতপ্রায় হয়ে পড়া কলাপাড়া পৌর শহরের বহমান চিংগুড়িয়া, এতিমখানা ও রহমতপুর খাল পরিষ্কারের উদ্যোগ নিয়েছে কলাপাড়া পৌর প্রশাসন। দীর্ঘদিন ধরে পৌরবাসীর প্রত্যাশিত এ দাবি বাস্তবায়নে খাল পরিষ্কার কাজে হাত দেওয়ায় প্রশংসায় ভাসছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাউছার হামিদ।
কলাপাড়া পৌর শহরের খালগুলো উদ্ধার, পরিষ্কার ও খননের দাবিতে এর আগে বিভিন্ন সময় সচেতন নাগরিক সমাজ মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণের পর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এবার পৌর শহরের রহমতপুর অংশের খাল পরিষ্কার কার্যক্রম শুরু করা হয়।
শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক কাউছার হামিদ। পৌর কর্তৃপক্ষ জানায়, পর্যায়ক্রমে এতিমখানা, নতুন বাজার ও চিংগুড়িয়া খাল পরিষ্কার করা হবে।
পৌর শহরের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, খাল পরিষ্কার ও খননের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। বর্তমান পৌর প্রশাসক এ উদ্যোগ নেওয়ায় তাকে অভিনন্দন জানাই।
আরেক বাসিন্দা শফিকুর রহমান বলেন, দুর্গন্ধ ও মশার জ্বালায় আমরা অতিষ্ঠ হয়ে পড়েছিলাম। আশা করছি খাল পরিষ্কারের ফলে মশার উপদ্রব থেকে মুক্তি পাওয়া যাবে।
ব্যাচভিত্তিক সামাজিক সংগঠন গৌরবোজ্জ্বল ৯৯ এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, এটি আমাদের প্রাণের দাবি। খাল বাঁচলে পৌরবাসী বাঁচবে। এ মহৎ উদ্যোগকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।
কলাপাড়া পৌর প্রশাসক কাউছার হামিদ বলেন, পৌর শহরের অভ্যন্তরের খালগুলো পরিষ্কারের কাজ হাতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে খালে জমে থাকা পলিথিন ও অন্যান্য বর্জ্য অপসারণ করা হচ্ছে। পরবর্তীতে খাল খননের উদ্যোগ গ্রহণ করা হবে।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

মানুষের ভালবাসায় ফুলে ফুলে সিক্ত হলেন ধানের শীষের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু

এসএসসি ও সমমানে গড় পাসের হার ৮০.৩৯

সরকার দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলে বাংলাদেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে: ফখরুল- ৭১বার্তা

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার কমিটির তালিকা হস্তান্তর

বিডিআর হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস : প্রধানমন্ত্রী

বিএনপি খেলা শুরুর আগেই বোল্ড আউট হয়েছে,বললেন  তথ্যমন্ত্রী

ভেনেজুয়েলায় মার্কিন সেনাবাহিনীর হামলা প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক আটক

একটি দল নারীদের ঘরে আটকে রাখতে চায় : খুলনা ও যশোরে তারেক রহমান

অপরাধীদের কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বা আশ্রয়-প্রশ্রয় পাওয়ার সুযোগ থাকবে না : আইন মন্ত্রী

আওয়ামী লীগ-বিএনপির কর্মসূচি, ফের উত্তপ্ত রাজধানী- ৭১বার্তা