১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:১০ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

বিএনপি খেলা শুরুর আগেই বোল্ড আউট হয়েছে,বললেন  তথ্যমন্ত্রী

প্রতিবেদক
joysagor
আগস্ট ১, ২০২৩ ২:০৪ অপরাহ্ণ

মঙ্গলবার (১ আগস্ট) বাংলাদেশ টেলিভিশন রংপুর উপকেন্দ্র পরিদর্শনের আগে সাংবাদিকদের সামনে একথা উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ আরও বলেন, বিএনপির মধ্যে রাজনৈতিক শিষ্টাচার নেই। শিষ্টাচার না থাকায় বিএনপি অন্য দলের রাজনৈতিক শিষ্টাচার বোঝে না। আওয়ামী লীগে রাজনৈতিক শিষ্টাচার আছে বলেই আপ্যায়ন হয়, ডিভিশন দেওয়া হয়।

বিএনপি মহাসচিবের এক মন্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, বিএনপি খেলা শুরুর আগেই বোল্ড আউট হয়েছে। তারা ঢাকা দখল নিতে গিয়ে ব্যর্থ হয়েছে। তাদের নেতাকর্মীরা পালিয়েছে।

বিএনপিকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি তো একটা সন্ত্রাসী দল, তারা কানাডার আদালতে সন্ত্রাসী দল হিসেবে প্রমাণিত। কদিন আগে বিএনপির একজন কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছিল, কিন্তু কানাডার আদালত তাদের সন্ত্রাসী দল হিসেবে রাজনৈতিক আশ্রয় বাতিল করেছে।

রংপুরে প্রধানমন্ত্রীর জনসভার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর জনসভা হবে জনসমুদ্র। গোটা রংপুর শহর হবে জনসভার শহর।

বাংলাদেশ টেলিভিশন রংপুর উপকেন্দ্র পূর্ণাঙ্গ কেন্দ্র করার বিষয়ে একনেকে পাস হয়েছে। এই বিষয়টি সরেজমিনে দেখার জন্য তথ্যমন্ত্রী আসেন। পরিদর্শনের আগে উপকেন্দ্রে বৃক্ষরোপন করেন তিনি। এ সময় সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সম্পাদনায়- মোস্তাফিজার বাবলু।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কলাপাড়ায় খাল পরিষ্কার কার্যক্রম শুরু

ঈদ যাত্রায় গণপরিবহন চলবে নির্বিঘ্ন জ্বালানি আছে পর্যাপ্ত : সেতুমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধা ডা. হামিদুল হক খন্দকারকে নৌকার মাঝি হিসেবে দেখতে চায় কুড়িগ্রামের মানুষ -৭১ বার্তা

মৌ চাষ : সরিষা ফুলে মৌমাছির গুঞ্জনে মূখরিত চৌহালী

৮ম বর্ষপূর্তি পালিত হলো দাসিয়ারছড়ায় ছিটমহল বিনিময়ের

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, আহত ১০

মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে মত বিনিময়

রাকাবের গরু মোটাতাজাকরন প্রকল্পের লোন নিয়ে নি:স্ব গার্ড

বেলকুচিতে শেরনগর গ্রামবাসীর উদ্যোগে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত

আমাকে যারা ভালবাসেন, তাদের নানা রকম কারণ