২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:৩০ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

শহীদ বুদ্ধিজীবী দিবস ও সিরাজগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে জেলা বিএনপি’র শ্রদ্ধা নিবেদন

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ১৫, ২০২৫ ১১:২৭ পূর্বাহ্ণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
শহীদ বুদ্ধিজীবী দিবস ও সিরাজগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ শহরের ই.বি রোডস্থ শহীদ স্মৃতিসৌধে জেলা বিএনপির নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণ করেন।পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নির্বাহী কমিটির
সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ভিপি শামীম খান,সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট,প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েলসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন,১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের জাতির জন্য এক বেদনাবিধুর অধ্যায়।স্বাধীনতার প্রাক্কালে জাতিকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। তাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা আজ স্বাধীন দেশ পেয়েছি।একই সঙ্গে সিরাজগঞ্জ মুক্ত দিবস আমাদের সংগ্রাম ও বিজয়ের গৌরবোজ্জ্বল স্মারক।শহীদদের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র,ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই দিনটি উপলক্ষে আমরা সিরাজগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন প্রোগ্রাম ও অনুষ্ঠান কর্মসূচি পালন করছি।
তিনি আরও বলেন,মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও শহীদ বুদ্ধিজীবীদের সম্মান অক্ষুণ্ন রাখাই হোক আজকের দিনের অঙ্গীকার।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

দেশ পুনর্নির্মাণে গণতান্ত্রিক সরকার গঠন করতে হবে: তারেক রহমান

ফুলবাড়ীর ভাঙ্গামোড় ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থী- ৭১বার্তা

কাজিপুরে বিনামূল্যে ১৮’শ কৃষক পেলো প্রণোদনা’র বোরোধান ও হাইব্রিড ধানবীজ ও সার

পৌনে ২৮ হাজার শিক্ষক নিয়োগ হচ্ছে – ৭১বার্তা

সিরাজগঞ্জে ভেজাল খাদ্য উৎপাদন, সংরক্ষণ বিক্রি করার দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

রাকাবের গরু মোটাতাজাকরন প্রকল্পের লোন নিয়ে নি:স্ব গার্ড

তীব্র শীতে আখের গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে সিরাজগঞ্জের যমুনা পাড়ের চাষিরা

সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চুকে সেন্ট্রাল হাসপাতালের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

গেটম্যানের দাবিতে ট্রেন আটকালো জনতা- ৭১বার্তা