২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১:০৭ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গাবতলী মহিষাবান জিয়া বাড়িতে দোয়া

প্রতিবেদক
joysagor
জানুয়ারি ২, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ

রিপন মিয়া স্টাফ রিপোর্টার বগুড়া :
বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ২ জানুয়ারি শুক্রবার বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের জিয়াউর রহমানের দাদার বাড়িতে জিয়া পরিবারের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান বক্তার বক্তব্য রাখেন গাবতলী উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও মহিষাবান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম আর ইসলামের রিপন। ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খায়রুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহিষাবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল, সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন, মহিষাবান ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সদস্য শফিউল আলম শাফি।দোয়া পরিচালনা করেন বগুড়া জামিন মাদ্রাসার মুফতি সাইফুল ইসলাম। দোয়ায় মরহুমা বেগম খালেদা জিয়া সহ জিয়া পরিবারের সকলের জন্য দোয়া করা হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জিয়া পরিবারের সদস্য আক্কাস আলী মন্ডল ও সজীব হোসেন বাবু।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

বেলকুচিতে তাঁত কাপড় প্রসেস ব্যাসায়ীদের উপর হামলা, ২৭ লাখ টাকা লুট, প্রশাসন নীরব

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের  হারাগাছ থানা পরিদর্শন- ৭১বার্তা

সিরাজগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালিত

সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার

তরমুজে মেশানো ইঁদুর মারার বিষে একই পরিবারের চার সদস্যের মৃত্যু

সিরাজগঞ্জে ভেজাল খাদ্য উৎপাদন, সংরক্ষণ বিক্রি করার দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

শহীদ বুদ্ধিজীবী দিবস ও সিরাজগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে জেলা বিএনপি’র শ্রদ্ধা নিবেদন

সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চুকে সেন্ট্রাল হাসপাতালের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

দেশের ১১তম প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

রংপুর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের-৯৯৯ যেনো “আলম ভাই”