২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৪:৩৭ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

দীর্ঘ ১ মাস পাবনায় রেজিস্ট্রিসহ সকল কার্যক্রম বন্ধ, চরম ভোগান্তিতে জনগন

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ১৫, ২০২৫ ৫:৫৯ অপরাহ্ণ

মোঃ আলাল উদ্দিন, পাবনা জেলা প্রতিনিধি :-
পাবনা সদর সাব-রেজিস্ট্রার অফিসে চলমান এই অচলাবস্হা সত্যিই একটি গভীর উদ্বেগের বিষয়। গত এক মাস ধরে সাধারণ মানুষের জমি কেনাবেচা ও অন্যান্য আইনি প্রক্রিয়া বন্ধ থাকায় সরকারি রাজস্ব সহ বড় ধরনের ক্ষতি হচ্ছে। জুরুরি চিকিৎসার খরচ বা অন্যান্য প্রয়োজনে জমি বিক্রি করতে না পারাই চরম ভোগান্তিতে জনগন।
জানা যায়, সাবেক সদর সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর উপর প্রাণনাশের হুমকি, হামলা, ভাংচুর ও চাঁদাবাজির অভিযোগ   সহ বিভিন্ন বিষয়ে দলিল লেখকদের বিরুদ্ধে ৩ টি মামলা হয়। মামলা ও অভিযোগের ভিত্তিতে তদন্ত করে গত ২৩ নভেম্বর ২০২৫ জেলা রেজিস্ট্রার দ্বীপক কুমার সরকারের স্বাক্ষরিত এক অফিস আদেশে ৬ জন দলিল লেখকের সনদ বাতিল ও অফিস আঙিনায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। অভিযুক্ত দলিল লেখকরা হলেন- পাবনা সদর দলিল লেখক সমিতির সভাপতি ইসহাক উল আলম, সাধারণ সম্পাদক নুরুল আলম শাহীন, আব্দুস সালাম, মোস্তাফিজুর রহমান মানিক, হাসান মাহমুদ পাপ্পু ও গোলজার হোসেন। দলিল লেখকদের বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে সমিতি ও বিভিন্ন বিষয়ের কথা বলে জোরপূর্বক অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ রয়েছে। সনদ বাতিলের প্রতিবাদে দলিল লেখক সমিতির পক্ষ থেকে থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেন।
সদর সাব-রেজিস্ট্রার অফিসে আসা সেবাগ্রহীতা রাকিবুল ইসলাম বলেন, আমার টাকার খুব প্রয়োজনে জমি বিক্রি করছি কিন্তু রেজিস্টি বন্ধ থাকায় খুবই বিপদে আছি। দুই এক দিন পর-পর এসে খোঁজ নেই অফিস চালু হবে কোন দিন। দীর্ঘ দিন যাবত এই অফিসে কিছু হলেই বন্ধ ঘোষণা করে জনগণের ক্ষতি করে দাবি আদায় করা হয়।
সামাজিক সংগঠন তারুণ্যের অগ্রযাত্রার কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক জুবায়ের খান প্রিন্স বলেন, জেলা প্রশাসন বরাবর আমরা মৌখিকভাবে অভিযোগ দিলেও কোন কার্যকর পদক্ষেপ না নিয়ে আইন মন্ত্রনালয়ের কথা বলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে সাময়িকভাবে অন্য কোনো সাব-রেজিস্ট্রারকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে জরুরি দলিল সম্পাদানের ব্যবস্হা করা উচিত। প্রয়োজনে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে অফিসে পুলিশি পাহারার ব্যাবস্থা করা যাতে তারা নির্ভয়ে কাজে ফিরতে পারেন।
এ বিষয়ে জানার জন্য জেলা রেজিস্ট্রার দ্বীপক কুমার সরকার ও সদর সাব-রেজিস্ট্রার আশিষ কুমারের সাথে মোবাইল বার বার কল দিয়ে যোগাযোগের চেষ্টা করা হলে তা সম্ভব হয় নাই।

সর্বশেষ - অর্থ ও বাণিজ্য

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জে ফিস্টুলা নির্মূল বিষয়ে সাংবাদিকদের কর্মশালা

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা

তীব্র শীতে আখের গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে সিরাজগঞ্জের যমুনা পাড়ের চাষিরা

আদালতের অনুমতি ছাড়া খালেদার চিকিৎসা বিদেশে নয়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী- ৭১বার্তা

কলাপাড়ায় ক্ষতিগ্রস্থ্য শতাধিক পরিবারকে ঢেউটিন,নগদ টাকা, শুকনো খাবার ও কম্বল বিতরণ

আগামী নির্বাচনকে ঘিরে ক্ষমতাশীন নেতাদের মুখ শুকেছে, বললেন ফকরুল- ৭১বার্তা

রংপুরে নতুন ডিসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

রংপুর বিভাগে শিল্পায়নের সম্ভাবনা ও সমস্যা শীর্ষক মত বিনিময় সভা – ৭১বার্তা

নওগাঁ সদর-৫ আসনের নবনির্বাচিত এমপি জাহিদুল ইসলাম ধলু’র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন

বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক পিএলসি