২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:০৫ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

বেলকুচিতে ডেভিল হান্টে আ’লীগের তিন নেতা গ্রেফতার

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ১৯, ২০২৫ ২:১২ পূর্বাহ্ণ

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ২’ এর আওতায় গত ২৪ ঘণ্টায় পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলরসহ তিনজনকে গ্রেফতার করেছে বেলকুচি থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, বেলকুচি পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বদর উদ্দিন মণ্ডল (৫৬), ইউপি সদস্য লাল মিয়া (৫০), ও উপজেলার দৌলতপুর গ্রামের উসমান শেখের ছেলে হাসমত শেখ (৫০)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা এক বা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জহুরুল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২’ এর আওতায় গত ২৪ ঘণ্টায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃতরা মামলার এজাহারভুক্ত আসামি। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও জানায়, অভিযান অব্যাহত রয়েছে এবং অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে ভূমিহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর।।৭১বার্তা

নওগাঁ সদর-৫ আসনের নবনির্বাচিত এমপি জাহিদুল ইসলাম ধলু’র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন

ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

বাছাই পেরিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড

ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান সম্পর্কে প্রেস ব্রিফিং

রায়গঞ্জে তীব্র শীত ও ঘন কুয়াশায় বোরো বীজতলার ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

শিক্ষকরা অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত হতে পারবেন না: শিক্ষামন্ত্রী

চৌহালীতে ধানের শীষের পক্ষে উমারপুরে শো ডাউন

চৌহালীতে নবাগত ইউএনও’র সাংবাদিকদের সাথে  মতবিনিময় সভা

‘প্রিয়তমা’ সিনেমাটি কয়েকবার দেখেছি: অপু বিশ্বাস-৭১বার্তা