২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৪:১৩ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

৮ম বর্ষপূর্তি পালিত হলো দাসিয়ারছড়ায় ছিটমহল বিনিময়ের

প্রতিবেদক
joysagor
আগস্ট ১, ২০২৩ ১২:৫২ অপরাহ্ণ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অন্তর্গত বিলুপ্ত বৃহত্তম ছিটমহল দাসিয়ারছড়ায় ৩১ জুলাই সোমবার ছিটমহল বিনিময়ের ৮ম বর্ষপূর্তি পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষে রাত সাড়ে ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত সাড়ে ১০ টায় আলোচনা সভার আয়োজন করা হয়।

 

ছিটমহল বিনিময়ের নেতা আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী। বক্তব্য রাখেন বিশেষ অতিথি কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু। সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, সহসভাপতি শাহজাহান মিয়া বাদশা, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, কোষাধ্যক্ষ প্রভাষক জাকারিয়া মিঞা ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক মিলন। সভাটি সঞ্চালনা করেন প্রভাষক শংকর রায়। এসময় উপন্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি পিপি এ্যাডভোকেট আব্রাহাম লিংকন, সহসভাপতি সাইদ হাসান লোবান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবুসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

রাত ১২ টা ১ মিনিটে স্বাধীনতার আলোর স্বারক হিসেবে মোমবাতি প্রজ্জ্বলন করেন অতিথিগণ। উল্লেখ্য, ২০১৫ সালের এই দিনে ১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তির আওতায় ভারত ও বাংলাদেশের ১৫২ টি ছিটমহল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছিটমহলবাসীর জীবনে সূচিত হয় নতুন দিগন্তের। অবসান হয় ছিটমহলবাসীর ৬৮ বছরের বন্দীদশার। উন্নয়নের মূলধারায় যুক্ত হয় ছিটমহলগুলো।সম্পাদনায়- মোস্তাফিজার বাবলু।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ মার্শাল আর্টে জেলা চ্যাম্পিয়ন জগদল আদিবাসী স্কুল ও কলেজ

নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস জালিয়াতির অভিযোগে ১৮ জন গ্রেফতার

নওগাঁয় গোয়েন্দা পুলিশের তিনদফা অভিযানে আট মাদক ব্যবসায়ী আটক

কাউন্সিলর রফিকুল আলমের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত – ৭১বার্তা

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বেশ প্রাণবন্ত

শহীদ বুদ্ধিজীবী দিবস ও সিরাজগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে জেলা বিএনপি’র শ্রদ্ধা নিবেদন

সিরাজগঞ্জে কলেজ ছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা

প্রধানমন্ত্রী ফিরলেন দেশে – ৭১বার্তা

রায়গঞ্জে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতির সাধারণ সম্মেলন