২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১২:০৬ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

তাড়াশে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ২৩, ২০২৫ ৮:২৮ অপরাহ্ণ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক বগুড়ার আয়োজনে ও সোনালী ব্যাংক তাড়াশ শাখার সহযোগীতায় ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সিরাজগঞ্জ সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্চিত কুমার বনিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। সোনালী ব্যাংক তাড়াশ শাখার ব্যবস্থাপক শাহীন রেজার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের রিসোর্স র্পার্সোন, বাংলাদেশ ব্যাংক বগুড়ার অতিরিক্ত পরিচালক (ক্যাশ) সুকুমার সরকার, বিশেষ অতিথি, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, সমন্বয়কারী, বাংলাদেশ ব্যাংক বগুড়ার যুগ্ম পরিচালক হাসিবুর হাসান, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ প্রমূখ।
কর্মশালায় বক্তাগণ এক হাজার ও পাঁচশত টাকাসহ সকল নোট চেনার সুক্ষ্ম থেকে সুক্ষ্মতর উপায় ব্যাখা করেন। জালনোট সনাক্ত করণের সকল কলা কৌশালও তুলে ধরেণ্। জাল টাকা দেশের অর্থনীতিকে ব্যাপক ভাবে ক্ষতি সাধন করে, সে সম্পর্কেও উপস্থিত অংশীজনদের ধারণা দেন। এ সময় বংলাদেশ ব্যাংক কর্মকর্তাগণ উপস্থিত অংশীজনদের নানা প্রশ্নের উত্তর দেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান জালনোট সম্পর্কে সকলকে সজাক থাকার আহবান জানান। আসল নোট চেনার উপায় গুলো স্মরণ রাখতে অনুরোধ করেন। সেই সাথে তিনি জালনোট বহনকারীর শাস্তি সম্পর্কে সকলকে সচেতন করেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

প্রতিরোধ যোদ্ধাদের হামলায় মিয়ানমারে ৫০ জান্তা সেনা নিহত- ৭১বার্তা

সিরাজগঞ্জে ৬টি ইটভাটার মালিককে ১১লাখ টাকা জরিমানা

শিশু রামিসা হত্যার দ্রুত বিচার কার্যকরের দাবিতে কালাইয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময়

জগন্নাথপুর শান্তিগঞ্জ সুনামগঞ্জ ৩ আসনে ৮ দলীয় জোটের প্রার্থী শাহিনুর পাশা না ইয়াসিন খান

কামারখন্দে মাদ্রাসা ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদ আসামীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

বিএনপি’র ৫১ দফা ইশতেহার ঘোষণা

জুলাই বিপ্লবের আইনী ভিত্তি দিতে নভেম্বরের মধ্যে গণভোট চাই -মাওলানা রফিকুল ইসলাম খান

তাড়াশে ১৪৪ ধারা উপেক্ষা করে রাতে ধান কাটার অভিযোগ

যাকাত ব্যবস্থাপনা কার্যকর করার নির্দেশ প্রধানমন্ত্রীর