২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:১৫ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

যমুনার দুর্গম চরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ২৩, ২০২৫ ১০:০৭ অপরাহ্ণ

চৌহালী  (সিরাজগঞ্জ) প্রতিনিধি-
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সিরাজগঞ্জের দুর্গম যমুনার চরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে এনায়েতপুর থানার স্থল ইউনিয়ন বিএনপির আয়োজনে ছোট চৌহালী চরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আশীর্বাদ প্রাপ্ত জাগোদলের প্রবীণ কর্মী ও এনায়েতপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম মাষ্টার।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থল ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক হাজী এমদাদুল হক।
দোয়া অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আশীর্বাদ প্রাপ্ত জাগোদলের প্রবীণ কর্মী ও এনায়েতপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম মাষ্টারকে বিশেষ সংবর্ধনা দেয়া হয়।
এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম, এনায়েতপুর থানা বিএনপির সাবেক যুগ্মআহবায়ক ছানোয়ার হোসেন বেপারী, জহুরুল ইসলাম জোদ্দার, বিজয় আহমেদ ও স্থল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক জাকির হোসেন বেপারী, থানা সদস্য হারান সরকার ও রফিকুল ইসলাম সুপি, থানা কৃষকদলের সভাপতি ইদ্রিস ভূইয়া ও তাঁতী দলের সভাপতি আনসার আলী সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দায়মুক্তি পাচ্ছেন জুলাই গণ-অভ্যুত্থানকারীরা

বেগম খালেদা জিয়া ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্টপ্রতি জিয়াউর রহমান বীর উত্তম-এর সমাধিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড-এর উদ্যোগে শ্রদ্ধা নিবেদন

রায়গঞ্জের মডেল মসজিদের নির্মাণ কাজ সমাপ্ত, পরিদর্শন করলেন ইউএনও হুমায়ুন কবির

বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলার অনুমোদন

যমুনার চরে ঘোড়া জবাই করে মাংস পরিবহন: কাজিপুরে মোবাইল কোর্টে জরিমানা

গ্রাহকের সাড়ে ৩ কোটি টাকা নিয়ে উধাও এনজিও – ৭১বার্তা

কালাইয়ে ব্যাপক আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

সংবাদকর্মীদের কর্মতালিকায় শুক্রবারের রংপুর – ৭১বার্তা

ঐক্যবদ্ধ থাকলে সমস্যার সমাধান করতে পারবো: তারেক রহমান