১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ২:৫৭ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

বগুড়ার গাবতলী মহিষাবান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় মেলা

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ২৫, ২০২৫ ৪:৫৫ পূর্বাহ্ণ

রিপন মিয়া স্টাফ রিপোর্টার বগুড়া :
বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের উত্তর পারানিপাড়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উত্তর পারানিপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত ২১-২২-২৩ তিন দিন ব্যাপী ঘোড়দৌড় মেলা মেলা উপলক্ষে গ্রাম বাংলার লাঠি খেলা, পাতা খেলা সহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়। স্থানীয় এক ব্যক্তি জানান মেলাকে কেন্দ্র করে নতুন জামাই-বউকে দাওয়াত দেওয়া একটি প্রচলিত রীতি। তিনি তার মেয়ে ও জামাইকে দাওয়াত দিয়েছেন এবং তাদের জন্য মাছ ও মিষ্টি কিনেছেন। মেলায় ৫টি জেলা হইতে যেমন পাবনা, সিরাজগঞ্জ, জামালপুর, গাইবান্ধা বগুড়ার সারিয়াকান্দি, গাবতলী, ধনুট, সোনাতলা থেকে প্রায় ৩০ টি ঘৌড়া অংশগ্রহণ করে। সব ঘোড়াকে পরাজিত করে বিজয়ের হাসি হাসে সিরাজগঞ্জের ঘোড়া। মেলার ৩দিন খেলার পুরস্কার বিতরণ করেন মেলার প্রধান পৃষ্ঠপোষক বগুড়া জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন। এ সময় উপস্থিত ছিলেন মহিষাবান ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী খলিলুর রহমান খলিল, আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সদস্য হিমেল, মহিষাবান ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, মহিষাবান ইউনিয়ন পরিষদের সদস্য মাহফুজার রহমান, আব্দুল বাসেত, আব্দুল কুদ্দুস, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফিজার রহমান, ৬ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক এনামুল হক, গাবতলি সরকারি কলেজ ছাত্রদলের  সিনিয়র সহ-সভাপতি মইনুল ইসলাম প্রমুখ। মেলা বিষয়ে মেলার প্রধান পৃষ্ঠপোষক তুহিন জানান আমাদের মেলাটি অনেক পুরনো। আমরা  প্রতিবছরের ন্যায় এবারও মেলাতে আয়োজন করেছি মেলাটি সুন্দরভাবে সম্পূর্ণ করতে গ্রামের সাধারণ মানুষ আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আমরা প্রতিবছরই এই মেলাতে আয়োজন করতে পারবো

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জে হিমালয়ের গৃধিনী প্রজাতির শকুন উদ্ধার

সমাবেশের অনুমতি পেয়েই উজ্জীবিত বিএনপি

ইউজিসির নবনিযুক্ত সদস্য প্রফেসর হাসিনা খানকে বেরোবি উপাচার্যের অভিনন্দন- ৭১বার্তা

মানিকগঞ্জ সদর উপজেলাধীন নিজাম উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঝুঁকিপূর্ণ ঘিওর কুস্তা বন্দর ব্রিজ : প্রতিদিন পারাপার হচ্ছে হাজার হাজার মানুষ

রংপুরে বাংলাদেশ কংগ্রেসের মানববন্ধন কর্মসূচি পালন- ৭১বার্তা

নওগাঁয় বাস মোটরসাইকেল সংঘর্ষে ঘটনা স্হলে দুই জনের মর্মান্তিক মৃত্যু 

চৌহালী থানা পরিদর্শনে সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু

বিশ্বকাপ ও এশিয়া কাপে টাইগারদের অধিনায়ক সাকিব- ৭১বার্তা

“আন্তর্জাতিক কবিতা উৎসবে কবি ও কবিতা পরিষদ- সিরাজগঞ্জের আহবায়ক-আজিজুর রহমান মুন্না-আলোচক, কবি আখিরাজিনাত মহলকে সংবর্ধনা প্রদান