১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:৩৭ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ২৬, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ

কাজী নূরনবী, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার-গার্ড বিজিবি।
পত্নীতলা ব্যাটেলিয়ন (১৪ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে বস্তাবর বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৩-এস থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভেড়ম এলাকায় অভিযান চালায়। অভিযানে ৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ সময় আটক করা হয় মোঃ ওবাইদুল হক (৪২) নামের এক চোরাকারবারিকে। তিনি পত্নীতলা উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানায়, আটক আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত মালামালসহ তাকে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন,
নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে মাদক, গরু পাচার, চোরাচালান ও অবৈধ সীমান্ত পারাপার রোধে বিজিবির অভিযান আগের মতোই কঠোরভাবে অব্যাহত থাকবে।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে ভূমিহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর।।৭১বার্তা

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ

সলঙ্গায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকর প্রস্তুতি সভা

মন্ত্রী-এমপিদের মার্জিত ও সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জের ৬টি আসনে ৪৯ প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন

ইরানের ধাওয়া খেয়ে হরমুজ প্রণালী ছেড়ে পালাল মার্কিন যুদ্ধজাহাজ

মোসাব্বির হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

নীলফামারী-১ আসনে প্রকৌশলী তুহিনকে মনোনয়নের দাবিতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ

লিবিয়ার বন্যা ট্রাজেডি: হাজারের বেশি মৃত! নিখোঁজ ১০ হাজার, চলছে উদ্ধার কাজ – ৭১বার্তা

চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা-  ৭১বার্তা