২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৩:০৪ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

বদলগাছীতে মাদক বিরোধী অভিযানে নেশাজাত পন্য সহ পাঁচজন (৫) গ্রেফতার

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ২৭, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ

মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ সংবাদদাতা:

নওগাঁ জেলার বদলগাছি থানা এলাকায় মাদক বিরোধী অভিযানে ২০০ পিচ ট্যাপেন্টাডল সহ ০৫ জন গ্রেফতার।

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে ২৬-১২-২৫ তারিখে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টীম রাত ১০.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, নওগাঁ জেলার বদলগাছি থানাধীন হাশিমপুর গ্রামে লিটনের বাড়ির সামনে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট কতিপয় ছেলেদের মাধ্যমে বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টীম ঘটনাস্থলে গিয়ে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ব্যাবসায়ী আসামি ১। লিটন মন্ডল (৪২) পিতা জিন্না মন্ডল সাং হাসিম পুর থানা বদলগাছি জেলা নওগাঁ এর হেফাজত হতে ২০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট (মাদক দ্রব্য) উদ্ধার করে জব্দ করে। এ সময়ে আসামি লিটনকে ট্যাবলেট বিক্রয়ের সহায়তা কারী আসামি ২। অনিক (২০) পিতা শ্রী ভবেশ চন্দ্র সাং তেজাপাড়া ৩। আসিক চন্দ্র বর্মন (২০) পিতা শ্রী রঞ্জিত সাং সাদিসপুর ৪। পনি চন্দ্র বর্মন (২১) পিতা নিহার রঞ্জন বর্মন সাং মুক্তি নগর ৫। শ্রী জয়ন্ত রায় (২১) পিতা শ্রী আনন্দ রায় সাং মুক্তি নগর সর্ব থানা বদলগাছী জেলা নওগাঁ দের গ্রেফতার করা হয়।

জানতে চাইলে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  লুৎফর রহমান মুঠোফোনে জানান,গ্রেফতারকৃত পাঁচজন বেশ কিছুদিন যাবত বদলগাছি থানা এলাকায় মাদকদ্রব্যের কেনাবেচা করে আসছিল। সেই সাথে নিজেরা মাদক দ্রব্য গ্রহণ করে সমাজে অশান্তি সৃষ্টি করছিল। প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

রংপুরে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার- ৭১বার্তা

“আন্তর্জাতিক কবিতা উৎসবে কবি ও কবিতা পরিষদ- সিরাজগঞ্জের আহবায়ক-আজিজুর রহমান মুন্না-আলোচক, কবি আখিরাজিনাত মহলকে সংবর্ধনা প্রদান 

শিক্ষকরা অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত হতে পারবেন না: শিক্ষামন্ত্রী

সিরাজগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালিত

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার কমিটির তালিকা হস্তান্তর

ইউজিসির নবনিযুক্ত সদস্য প্রফেসর হাসিনা খানকে বেরোবি উপাচার্যের অভিনন্দন- ৭১বার্তা

সরকার রংপুরের উন্নয়নে আন্তরিক,  বললেন রংপুর ডিসি – ৭১বার্তা

মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতায় বিশ্বের প্রায় ২৪ কোটি মানুষ – ৭১বার্তা

পৌনে ২৮ হাজার শিক্ষক নিয়োগ হচ্ছে – ৭১বার্তা

আবৃত্তিতে দেশসেরা নির্বাচিত রংপুরের সুমাইতা সুয়াদী- ৭১বার্তা