২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৭:২২ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

মোসাব্বির হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
joysagor
জানুয়ারি ১২, ২০২৬ ৮:২৮ পূর্বাহ্ণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির কে নৃশংস ভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ঘোষিত কর্মসূচি’র অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা শাখার স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে- শনিবার (১০জানুয়ারি-২০২৬খ্রি.) বিকেলে সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সন্মুখ এক প্রতিবাদ সভা ও সিরাজগঞ্জ শহরে প্রধান প্রধান সড়ক বিক্ষোভ মিছিল শেষে বাজার স্টেশন এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচি সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস এঁর নেতৃত্বে এবং সদস্য সচিব মিলন হক রঞ্জু’র পরিচালনা প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক মোঃ আহসান হাবিব উজ্জ্বল, যুগ্ন-আহবায়ক মোঃ ছানোয়ার হোসেন ছানু, তানভীর শাকিল,
আব্দুল কাদের তালুকদার রিমন, নাজমুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ জেলা, উপজেলা /থানা ইউনিটের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উক্ত প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে বক্তারা প্রকাশ্যে সংঘটিত এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

সবুজ কানুন স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, আহত ১০

বাছাই পেরিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড

রায়গঞ্জে সরকারি খাসপুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন নিহত

মানিকগঞ্জের ৩টি আসনে জাতীয় সংসদ নির্বাচনে ১৮টি মনোনয়ন বৈধ এবং ৯টি বাতিল

তাড়াশে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা

মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে মত বিনিময়

সাংবাদিক হত্যা ও গণমাধ্যম অফিসে হামলা অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন

মানুষের ভালবাসায় ফুলে ফুলে সিক্ত হলেন ধানের শীষের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু

অক্টোবরের শেষ সপ্তাহের আগে জাতীয় নির্বাচনের তফসিল নয়: সিইসি