২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:০৭ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

বোরো ধানের বীজতলার চারা বাঁচাতে পলিথিন

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ২৮, ২০২৫ ১১:৫৭ অপরাহ্ণ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

পৌষের শুরুতেই শীত জেঁকে বসেছে। মাঠে মাঠে বোনা ও রোপা আমন ধান কাটা এবং মাড়াইয়ের কাজ ইতিমধ্যে শেষ হতে চলেছে। আর এ সময়ে সিরাজগঞ্জের তাড়াশে সরিষার আবাদ হয়নি এমন ফসলি জমিতে চলছে আগাম জাতের বোরো আবাদের প্রস্তুতি। তাই কৃষকেরা এখন জমি তৈরি, বীজতলা পরিচর্যা ও চারা বীজ বপনের কাজে ব্যস্ত সময় পার করছেন।
কিন্তু ঘন কুয়াশা ও প্রচন্ড ঠান্ডায় বীজতলার ক্ষতি হতে পারেু এমন আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন কৃষকেরা। ফলে বীজতলায় চারা বাঁচাতে নানা উপায় বের করতে হচ্ছে তাঁদের। উপজেলা কৃষি অধিদপ্তরের পরামর্শে ঠান্ডা থেকে বীজতলার চারা রক্ষা করতে পলিথিন ব্যবহার করছেন কৃষকেরা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বস্তুল গ্রামের কৃষক আইয়ুব আলী আগাম জাতের বোরো ধান আবাদ করার জন্য বীজতলা তৈরি করে তা বপন করার পর পলিথিন দিয়ে ঢেকে দিয়েছেন। তিনি বলেন, সারাদিন কিংবা বিকেলের পর থেকে ঘন কুয়াশা পড়া শুরু হয়। রাতে ঘন কুয়াশায় ঢেকে যায় বীজতলা। এতে চারার ক্ষতি হতে পারে। তাই সারা দিন পলিথিন দিয়ে বীজতলা ঢেকে দেওয়া হয়। আবার রাতে বীজতলায় পানি দিয়ে রাখতে হয়। সকাল হলে সেই পানি বীজতলা থেকে বের করে দেওয়া হয়। এভাবে ৮ থেকে ১২ দিন করতে হয়। চারা একটু বড় হলে তখন আর এ রকম করতে হবে না।
উপজেলার কুন্দইল গ্রামের একাধিক কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, শীত বাড়ার আগেই বীজতলায় বীজ বপন করলে ধানের অধিক চারা গজায়। শীতের প্রকোপ বেশি হওয়ার কারণে এ পদ্ধতি অনুসরণ না করলে বীজতলার চারা হলুদ কিংবা সাদা বর্ণ হয়ে যায়। আর কয়েক দিন পর তা নষ্টও হয়ে যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা বলেন, ঘন কুয়াশা আর ঠান্ডার কারণে বোরো ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয় কৃষকদের। এই পদ্ধতিতে বীজতলার চারা নষ্ট হওয়া থেকে রক্ষা করা সম্ভব। পাশাপাশি ছত্রাক নাশক স্প্রে করার পরামর্শ দেয়া হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আগামী মসসের মধ্যে কেন্দ্রীয় জামে মসজিদ মডেল মাদ্রাসার বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ -ইকবাল হাসান মাহমুদ টুকু

দেশব্যাপী খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রায়গঞ্জে জোরকরে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন প্রতিকার চেয়ে অভিযোগ দাখিল

খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক ও অসামাজিক কাজ থেকে দূরে রাখতে — শিবলু

প্রধানমন্ত্রী কে বরণ করতে প্রস্তুত রংপুরবাসী, সর্বত্রে উৎসবের আমেজ

জাতির উদ্দেশে ভাষণে জামায়াতের আমির : জনগণের চাওয়ার আলোকে নিরাপত্তা-সুশাসন ও ইনসাফের বাংলাদেশ গড়তে চাই

পরাজয় মেনে নিয়ে বিএনপির প্রার্থী নাছির চৌধুরীকে শুভেচ্ছা শিশির মনিরের

পঞ্চগড়ে চায়ের নিলাম কেন্দ্রের উদ্বোধন, বদলাবে উত্তরের অর্থনীতি- ৭১বার্তা

চাঁদাবাজি ও দুর্নীতি রুখতে এমপির সাথে শপথ নিলেন হাজারো মানুষ

ঈদ যাত্রায় গণপরিবহন চলবে নির্বিঘ্ন জ্বালানি আছে পর্যাপ্ত : সেতুমন্ত্রী