২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১১:৫২ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

নওগাঁয় জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে করণীয় উপলক্ষে প্রশাসনের আলোচনা সভা

প্রতিবেদক
joysagor
জানুয়ারি ৮, ২০২৬ ৬:১৮ পূর্বাহ্ণ

কাজীনূরনবী, নওগাঁ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট-২০২৬ অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নওগাঁয় বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই ‘নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভায়’ প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। নওগাঁর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করতে এই সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও জেলার ১১টি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ১১টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) অংশগ্রহণ করেন। সভায় ভোটকেন্দ্রের শৃঙ্খলা ও সমন্বিত প্রশাসনিক তৎপরতা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ উপস্থিত গণমাধ্যমের সাথে সাথে কথা বলেন। তিনি জানান, একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর এবং সাধারণ ভোটাররা যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা

মধ্যপ্রাচ্যে যুদ্ধে জ্বলছে

আরিচা ঘাটে ঘন কুয়াশার কারণে মালবাহী ট্রাকের দীর্ঘসারি

উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ চান্দাইকোনা পশুর হাটে জমজমাট বেচাকেনা

নড়াইল-১ আসনে স্থগিত হওয়া দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

রায়গঞ্জের মডেল মসজিদের নির্মাণ কাজ সমাপ্ত, পরিদর্শন করলেন ইউএনও হুমায়ুন কবির

খোকশাবাড়ীতে রুরাল অ্যাডভোকেসি সার্ভিস ফর উইমেন ইমপাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় রোল মডেল ফেয়ার

বেরোবিতে ৪ দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন- ৭১বার্তা

সাকিব-মুশফিক জুটিতে ১০০ রান পার বাংলাদেশের- ৭১বার্তা