১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:২১ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত: মির্জা ফখরুল

প্রতিবেদক
joysagor
জানুয়ারি ১০, ২০২৬ ৪:৫২ পূর্বাহ্ণ

জয়সাগর নিউজ ডেস্ক:
নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান আগামী ১১ জানুয়ারি থেকে জাতীয় নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও ২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তা দলের পক্ষ থেকে চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি, ২০২৬) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির মহাসচিব সাংবাদিকদের এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য বাঞ্চাল করার জন্য একটা মহল বিভিন্নভাবে চক্রান্ত করছে। ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। একইভাবে বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বিশেষ করে বিএনপির অনেক কয়েকজন নেতৃবৃন্দকে গুলি করা হয়েছে। গত কয়েকদিন আগে স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, এই ধরনের হত্যাকাণ্ড ঘটতে থাকলে এই দেশে নির্বাচনের পরিবেশ বিনষ্ট হবে। তাই নির্বাচনের পরিবেশ যেন বিনষ্ট না হয় এ জন্য সকল প্রকার উদ্যোগ গ্রহণ করতে আবারো সরকার এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি।
দলের গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে। চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে।’

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্হায়ী বৈঠকে উপস্থিত ছিলেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ,জাতীয় স্থায়ী কমিটির ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিনা রহমান, মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

কর্ণসূতি নবজাগরণ প্রীতি প্রমীলা নারী ফুটবল ম্যাচে নাটোরকে ২-১ গোলে হারালো সিরাজগঞ্জ

৩৫ নারী আসনে ৫০০ প্রার্থী

ভূমিধস বিজয় নিয়ে সরকার গঠন করলেন তারেক রহমান

খালেদা জিয়ার হয়ে ‘অদম্য শ্রেষ্ঠ নারী’ পুরস্কার নিলেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান

উল্লাপাড়ায় সলপের ঘোল তৈরী দুধে ফরমালিন, ভোক্তা অধিকারের অভিযানে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে নারী  ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি বেসরকারি অংশীদারত্ব জোরকরণে অ্যাডভোকেসী ডায়ালগ

বগলের তলে ঋণখেলাপি রেখে দেশকে দুর্নীতিমুক্ত করার কথা বলছে: কক্সবাজারে জামায়াত আমির

আদিবাসীদের প্রধান গোয়াল পূজা ও সহরায় উৎসব

নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন এসপি

বেকারত্ব দূর করার লক্ষ্যে যুবসমাজকে কম্পিউটার প্রশিক্ষণ ব্যবস্হায় পত্মীতলা ১৪ বিজিবি