২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৮:৪৩ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

ওসমান হাদির উপর গুলির ঘটনায় নওগাঁয় বিএনপির বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ১৫, ২০২৫ ১১:২৮ পূর্বাহ্ণ

কাজী নূরনবী নাইস জেলা প্রতিনিধি নওগাঁ:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির উপর গুলিবর্ষণ এবং সারাদেশে এমপি প্রার্থীদের উপর ধারাবাহিক হামলার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। তারই ধারাবাহিকতায় আজ দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নওগাঁ জেলা শাখা। শনিবার (১৩ ডিসেম্বর) নওগাঁ শহরে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষ নওযোয়ান মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁ সদর-৫ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক
জাহিদুল ইসলাম ধলু, সাংগঠনিক সম্পাদক নুর-ই আলম মিঠু,শফিউল আজম ভিপি রানা, খাইরুল আলম গোল্ডেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বাইজিদ হোসেন পলাশ,জেলা যুব দলের সাবেক সভাপতি দেওয়ান মো: ফারুক।

এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, নওগাঁ পৌর বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, জেলা কৃষক দলের আহ্বায়ক মমিনুল হক চঞ্চল, জেলা শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান,জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা।

সমাবেশে জেলা বিএনপি সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, নির্বাচনী মাঠে বিরোধী দলীয় প্রার্থীদের ওপর পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্য হামলা গুলি গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও জানান

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন, আমরা তা করব : বিএনপিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রধানমন্ত্রী এখন রংপুরে

মধ্যপ্রাচ্যে যুদ্ধে জ্বলছে

সিরাজগঞ্জে বিশেষ “গণশুনানি”

আওয়ামী লীগ সরকারই ইসলাম ধর্মের ধারক,বাহক ও প্রচারক- ৭১বার্তা

বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগের প্রভাবশালীদের যোগসূত্র ছিল : জামায়াত আমির

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

হামলাকারি আত্মগোপন, সদস্যপদ বাতিল, থানায় মামলা, রংপুরে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে স্বর্ণ কারিগড় – ৭১বার্তা

নতুন বছর শুরুর আগেই শাহজাদপুরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পৌঁছাচ্ছে নতুন বই

রাজধানীতে নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর