১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:১৭ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

রায়গঞ্জে কুমাজপুর মৌজার সরকারি হালট উদ্ধারের দাবি এলাকাবাসীর

প্রতিবেদক
joysagor
জানুয়ারি ১৩, ২০২৬ ৬:৫৪ পূর্বাহ্ণ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জে নলকা ইউনিয়নের কুমাজপুর মৌজায় একটি সরকারি হালট (খাল) দখলের কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে বলে অভিযোগ উঠেছে। হালটটি দ্রুত উদ্ধার করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার দাবিতে উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ সূত্রে জানা গেছে, কুমাজপুর মৌজার জে.এল নংু১৬৬, খতিয়ান নংু০১ এবং আরএস দাগ নংু২১৩ নম্বরভুক্ত হালটটি সরকারি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত। তবে মৃত মকবুল হোসেনের ছেলে আবুল হোসেন দীর্ঘদিন ধরে জোরপূর্বক ওই হালট দখলে রেখে বালু ভরাট করে অবৈধভাবে বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, হালট দখলের ফলে এলাকার প্রধান চলাচলের পথ কার্যত বন্ধ হয়ে গেছে। প্রায় তিন বছর ধরে এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, এতে কৃষকদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

লিখিত আবেদনে আরও উল্লেখ করা হয়, হালটটি দ্রুত উদ্ধার না করা হলে ভবিষ্যতে এলাকার পরিবেশ, কৃষি ব্যবস্থা ও স্বাভাবিক পানি প্রবাহ মারাত্মক হুমকির মুখে পড়বে। তাই জনস্বার্থে অবিলম্বে সরকারি হালটটি দখলমুক্ত করে জনগণের চলাচল ও পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি একাধিকবার মৌখিকভাবে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বাধ্য হয়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে আবেদন করেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী জানান, অভিযোগটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সহকারী কমিশনার (ভূমি) মাসুদও বিষয়টি যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান।

এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন দ্রুত সরেজমিন তদন্ত করে সরকারি হালট উদ্ধার করবে এবং দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।#

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

৭০শতাংশ মানুষ নৌকায় ভোট দেবে,বললেন সেতুমন্ত্রী

ক্ষমতায় গেলে চাঁদাবাজদের শিকড় উপড়ে ফেলা হবে : সিরাজগঞ্জে ডা. শফিকুর রহমান

বেলকুচিতে গ্লোবাল ক্লাইমেট এ্যাকশন ডে ২০২৫ উপলক্ষে মানববন্ধন ও র‌্যালি

ঈদ যাত্রায় গণপরিবহন চলবে নির্বিঘ্ন জ্বালানি আছে পর্যাপ্ত : সেতুমন্ত্রী

হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিমসহ দুজন গ্রেপ্তার

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান চোরাচালানী মালামাল আটক

নির্বাচন নিয়ে কেউ ষড়যন্ত্র করলে যুবদলের লড়াকু সৈনিকদের নিয়ে বিএনপি তা মোকাবিলা করবে -সিরাজগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাইদুর রহমান বাচ্চু

প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

বগুড়া ধুনটের নাংলু গ্রামের বাঙ্গালী নদী ও বালুয়া খালে ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে 

অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর