১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৩:২৯ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

সারাদেশে ভোট উৎসব আজ

প্রতিবেদক
joysagor
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ণ

জয়সাগর নিউজ ডেস্ক:
বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আজ। কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে গেছে। বেশির ভাগ কেন্দ্র থাকছে সিসি ক্যামেরার আওতায়। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯ আসনে একটানা ভোট গ্রহণ চলবে। সারা দেশে আজ সাধারণ ছুটি। এমনকি শপিং মলগুলো বন্ধ থাকছে। আজকের বহুলপ্রতীক্ষিত ভোটে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৫০টি দল অংশ নিচ্ছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৮ জন। রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ ও স্বতন্ত্র রয়েছেন ২৭৩ জন। ভোটের মাঠে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মোতায়েন থাকছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১০ লাখ সদস্য। এর বাইরে সশস্ত্র বাহিনীর সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাহী ও বিচারিক হাকিম নির্বাচনি মাঠে রয়েছেন। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণে সবকিছু কঠোরভাবে নজরদারি করছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য ইসিতে নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। এবার মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এক্ষেত্রে নারী ও পুরুষ ভোটার সমান সমান। নির্বাচনের ফলাফল প্রকাশ দেরি হবে না বলে জানিয়েছে ইসি। প্রবাসী ও দেশে মোট পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ১১ লাখ ৬৩ হাজারের বেশি ভোটার। নির্বাচন বিশ্লেষকদের মতে, নির্বাচনে ফলাফল নির্ধারণে ফ্যাক্টার হবে সাড়ে ৪ কোটি তরুণ ভোটার। ২০০৮ সালের পরে এবারই প্রথম বেশির ভাগ ভোটার ভোট কেন্দ্রে যাবেন বলে প্রত্যাশা ইসির। এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীরা বলছে নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না। ইসি ভোট গ্রহণের সব প্রস্তুতি নিয়েছে। ভোটাররাও প্রস্তুত। সারা দেশে প্রায় ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়ন রয়েছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন প্রায় ২ হাজার ১০০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট। নির্বাচন কমিশন বলছে, অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার বেশিসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে। ভোটারদের ব্যাপক উপস্থিতির বিষয়ে আশাবাদ ইসির। বলছে, ভোটারদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। বিশেষ করে ঢাকা ছেড়ে মানুষের গ্রামে যাওয়ার ঢল সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কমিশন সব রাজনৈতিক দল ও সমর্থকদের সুন্দর এবং সৌহার্দপূর্ণ পরিবেশে ভোট উৎসব সম্পন্ন করার আহ্বান জানিয়েছে। সারা দেশের ৩০০ আসনের মধ্যে শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুতে সেখানে ভোট স্থগিত থাকছে। ফলে ২৯৯ আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একযোগে অনুষ্ঠিত হবে। এবার নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল, স্বতন্ত্র প্রার্থীসহ ২ হাজার ২৮ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে স্বতন্ত্র ২৭৩ ও দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন। এর মধ্যে নারী প্রার্থী ৮৩ জন। সারা দেশে মোট ভোটারসংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার প্রায় ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ এবং নারী ভোটার প্রায় ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। হিজড়া ১ হাজার ২৩২ জন। মোট ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সাধারণ ২১ হাজার ২৭৩ কেন্দ্র। ২৯৯টি কেন্দ্রে পোস্টাল ভোটের গণনা হবে। প্রায় ৫০ শতাংশ কেন্দ্রকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পর্যবেক্ষক ও সাংবাদিক : নির্বাচন পর্যবেক্ষণে রয়েছেন ৪৫ হাজার ৩৩০ জন দেশি এবং প্রায় ৩৫০ জন বিদেশি পর্যবেক্ষক। এ ছাড়া প্রায় ৯ হাজার ৭০০ জন সাংবাদিক নিবন্ধন করেছেন, যার মধ্যে বিদেশি ১৫৬ জন। ভোট গণনা ও ফলাফল : জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দুটি ব্যালট একই সঙ্গে গণনা করা হবে। কেন্দ্র পর্যায়ে প্রাথমিক ফল প্রকাশের পর তা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশনে পাঠানো হবে। বেশির ভাগ আসনের ফলাফল আজ মধ্যরাতের মধ্যেই পাওয়া যাবে বলে আশা করছে কমিশন।
পোস্টাল ভোট, পর্যবেক্ষক ও ফল ঘোষণা : বিশ্বের ১২০টির বেশি দেশ থেকে গতকাল বিকাল ৩টা ৪০ মিনিট পর্যন্ত ১১ লাখ ৩৮ হাজার ১৯২ জন ভোটার ভোট দিয়েছেন। যার মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৩৭৬ জন প্রবাসী। ৯ লাখ ৬৩ হাজার ৩১৮টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে। বাকি ব্যালট বর্তমানে পথে রয়েছে। আজ বিকাল সাড়ে ৪টার মধ্যে না পৌঁছালে গণনা হবে না। পোস্টাল ভোটদাতাদের মধ্যে ৬ লাখ ১১ হাজার ৮১৬ জন সরকারি কর্মচারী, পোলিং কর্মকর্তা ও বন্দি রয়েছেন। মোট ৬৯ জন রিটার্নিং অফিসার, ৯৫৮ জন সহকারী রিটার্নিং অফিসার, ৪৩ হাজার ৭৮ জন প্রিসাইডিং অফিসার, ২ লাখ ৪৭ হাজার ৮৬২ সহকারী প্রিসাইডিং অফিসার এবং ৫ লাখের বেশি পোলিং অফিসার দায়িত্বে রয়েছেন।

কোন দলের কত প্রার্থী?: এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ৫০টি দল। যাদের মধ্যে ১ হাজার ৭৫৫ জন প্রার্থী লড়ছেন ভোটের মাঠে। এর বাইরে ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছে। সবমিলিয়ে ২৯৯ আসনে প্রতিদ্বন্দ্বী রয়েছে ২ হাজার ২৮ জন। এবার সর্বোচ্চ ২৯১ জন প্রার্থী রয়েছে দেশের অন্যতম বড় দল বিএনপির। আরেক বড় দল আওয়ামী লীগ এবার নির্বাচন করার সুযোগ পায় নাই। জুলাই গণ অভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ রেখেছে। প্রার্থী সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের প্রার্থী ২৫৮ জন। জামায়াতে ইসলামীর প্রার্থী ২২৪ জন (ইসির হিসেবে ২২৮)। জাতীয় পার্টির ২০০ জন, গণঅধিকার পরিষদের ৯৪ জন আর এনসিপির ৩২ জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন।

নিবন্ধিত দল, কিন্তু ভোটে নেই যারা : জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল) কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম। ৬০টি নিবন্ধিত দলের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় ভোটে অংশগ্রহণের সুযোগ নেই দলটির।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

রায়গঞ্জে ধানগড়া গোলচত্বরের যানজট নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা

৭০শতাংশ মানুষ নৌকায় ভোট দেবে,বললেন সেতুমন্ত্রী

এমপিওর তালিকায় নাম প্রকাশ:  নিয়োগ বাণিজ্যে মেতেছে কথিত প্রধান শিক্ষক – ৭১বার্তা

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ার গাবতলীর স্বেচ্ছাসেবক দলের দোয়া

পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি কতৃক বিপুল পরিমান মাদকদ্রব্য আটক

রংপুর বিভাগে শিল্পায়নের সম্ভাবনা ও সমস্যা শীর্ষক মত বিনিময় সভা – ৭১বার্তা

শাজাহানপুরে ধানের শীষ প্রতীকের পক্ষে বিএনপির গণসংযোগ

আমাকে যারা ভালবাসেন, তাদের নানা রকম কারণ

নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর ছাদবাগানে কাঁচামরিচ-আনারস, নিজেই তুলেছেন ছবি – ৭১ বার্তা