২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:০৬ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খান রিতা

প্রতিবেদক
joysagor
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১২:১২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার। মানিকগঞ্জ।
মানিকগঞ্জের কৃতি সন্তান সাবেক শিল্পমন্ত্রী মরহুম হারুনার রশিদ খান মুন্নুর সুযোগ্য কন্যা আফরোজা খান রিতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী নিযুক্ত হওয়ায় মানিকগঞ্জ জেলায় আনন্দের জোয়ার বইছে।
গত ১২ই ফেব্রুয়ারি ২০২৬ ইং বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-সাটুরিয়া-৩ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী সাবেক শিল্পমন্ত্রী মরহুম হারুন অর রশিদ খানের সুযোগ্য কন্যা চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশিষ্ট শিল্পপতি মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সংসদ সদস্য মানিকগঞ্জের কৃতি সন্তান আফরোজা খানম রিতা বিপুল ভোটে বিজয় অর্জনের পর আজ ১৭ই? ফেব্রুয়ারি মঙ্গলবার সংসদ ভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয় মন্ত্রিত্ব লাভ করেছেন। আফরোজা খানম রিতা ১,৬৭,৩৪৫ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মৌ: সাঈদ নুর পেয়েছেন ৬৪,২৪২ ভোট। তাঁর এই সাফল্যে মানিকগঞ্জ জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। আফরোজা খানম রিতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিত্ব পাওয়ার খবরের পর পরই আনন্দ-উচ্ছ্বাসে ফেটে পড়েন মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি’র নেতাকর্মীসহ সাধারণ জনসাধারণ।
বিএনপি’র জেলা শহরের দলীয় কার্যালয় থেকে একটি বিরাট বর্ণাঢ্য গণমিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আজ জাতীয় শোক দিবস: প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানালেন বঙ্গবন্ধুর সমাধিতে- ৭১বার্তা

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উল্লাপাড়া কৃষি অফিসের উদ্যোগে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ কৃষক-কৃষাণীদের মাঝে বিতরণ 

ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বিজয়ী

হাসিনা-ম্যাক্রোঁ বৈঠক আজ : আলোচনা হতে পারে যে বিষয়গুলোতে – ৭১বার্তা

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় ব্যবসায়ী পিন্টুকে অপহরণের পর হত্যা

রংপুরে ৬৭৮ পরিবার পাচ্ছে আশ্রয়ণের ঘর

বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগের প্রভাবশালীদের যোগসূত্র ছিল : জামায়াত আমির

কালাইয়ে ব্যাপক আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচনে প্রেসিডেন্ট পদে বিপুল ভোটে- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ  সাইদুর রহমান বাচ্চু  নির্বাচিত হওয়ায়- জিয়া পরিষদ সিরাজগঞ্জের ফুলেল শুভেচ্ছা অভিনন্দন