২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১১:০০ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

সংসদে চিফ হুইপ হলেন নুরুল ইসলাম মনি, নিয়োগ পেয়েছেন আরও ৬ হুইপ

প্রতিবেদক
joysagor
মার্চ ৩, ২০২৬ ৬:৪৪ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট:
ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। তিনি বরগুনা-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
সোমবার (২ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। নতুন চিফ হুইপ নুরুল ইসলাম মনি বিএনপির ভাইস চেয়ারম্যান।
একই দিন সংসদের হুইপ হিসেবে নিয়োগ পান ছয়জন সংসদ সদস্য। তারা হলেন—হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম বকুল, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ঘোষিত ফলাফলে দেখা যায় দলটি দুই তৃতীয়াংশেরও বেশি আসনে বিজয়ী হয়। গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। সংবিধান অনুসারে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ধামইরহাটে আইনশৃংখলা কমিটির মাসিক সভা

বিএনপি দুর্নীতির বিরুদ্ধে লড়তে প্রস্তুত : তারেক রহমান

বদরগঞ্জে মোটর মেকানিক ইকবালের  নির্মিত উড়োজাহাজ- ৭১বার্তা

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বেশ প্রাণবন্ত

সলঙ্গায় মাছবোঝাই নসিমনের চাপায় শিশুর মৃত্যু, দুর্ঘটনার পর মাছ লুট

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মোস্তাফিজার বাবলু আহত- ৭১বার্তা

ঝিনাইদহ কালীগঞ্জে এলজিইডির  রাস্তা খুঁড়ে উধাও ঠিকাদার : চরম বিপাকে ৭ গ্রামের হাজারও মানুষ

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি

বাইক দুর্ঘটনা: বান্ধবীসহ ছাত্রলীগ নেতার মৃত্যু – ৭১বার্তা

বেলকুচিতে ডেভিল হান্টে আ’লীগের তিন নেতা গ্রেফতার