৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:৩২ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

চাঁদাবাজি ও দুর্নীতি রুখতে এমপির সাথে শপথ নিলেন হাজারো মানুষ

প্রতিবেদক
joysagor
মার্চ ৪, ২০২৬ ৫:৩৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার, চাটমোহর পাবনা:
পাবনা-৩ আসনে (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) চাঁদাবাজি বন্ধে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আছগারের সঙ্গে শপথ নিলেন হাজারো মানুষ।
রবিবার ভাঙ্গুড়া সরকারী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ইফতার মাহফিল ও সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি আলী আছগারের সাথে সবাই হাত তুলে এই শপথ গ্রহণ করেন। ভাঙ্গুড়া বাজার বণিক সমিতির সাবেক সভাপতি ও জামায়াত নেতা শিল্পপতি হাফিজ উদ্দিন বাহারের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জামায়াত ইসলামের শীর্ষ নেতা সহ বণিক সমিতির নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাঙ্গুড়া পৌর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি সুলতান আহমেদ।
অনুষ্ঠানে ভাঙ্গুড়া বাজার বণিক সমিতির সহ-সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘নির্বাচনের আগেই আমাদের চাওয়া ছিল বিজয়ী হলে এলাকায় চাঁদাবাজি সহ সকল প্রকার সমস্যা দূর করতে হবে। তাই এখন বাজারের ব্যাবসা প্রতিষ্ঠান সহ সকল স্তরে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করতে নবনির্বাচিত সংসদ সদস্যের কাছে দাবি জানাচ্ছি ।’ ভাঙ্গুড়া বাজারের ব্যবসায়ী ও বিএনপি নেতা হানিফ বাবলু বলেন, ‘ছয় মাস আগে ভাঙ্গুড়ায় চাঁদাবাজদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলতে আমি প্রথম উদ্যোগ নেই। ওই সময় আন্দোলন ও বিক্ষোভে সকল স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাই শান্তিপূর্ণ ও নিরাপদভাবে ব্যবসা পরিচালনার জন্য এ সংগ্রাম অব্যাহত থাকবে।’ অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ আলী আছগার বলেন, ‘চাঁদাবাজি রুখতে প্রথমে সবাইকে সচেতন হতে হবে। আপনাদেরকে নিয়ত করতে হবে কাউকে কোনভাবেই চাঁদা দিবেন না এবং নিজেরা দূর্নীতি মুক্ত থাকবেন। তাহলে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে। কথা দিয়েছি সুন্দর, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব। আপনারা সহযোগিতা করলে সবাই মিলে এই ওয়াদা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। এসময় তিনি চাঁদা না দেওয়া ও দুর্নীতি না করার পক্ষে হাত তুলতে বললে সবাই হাত তুলে সমর্থন জানান।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রংপুরে ৬৭৮ পরিবার পাচ্ছে আশ্রয়ণের ঘর

সরকার রংপুরের উন্নয়নে আন্তরিক,  বললেন রংপুর ডিসি – ৭১বার্তা

বাইক দুর্ঘটনা: বান্ধবীসহ ছাত্রলীগ নেতার মৃত্যু – ৭১বার্তা

শিক্ষকরা অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত হতে পারবেন না: শিক্ষামন্ত্রী

নওগাঁয় বেগম খালেদা জিয়া’র আত্মার শান্তি কামনায় প্রার্থনা

ঝিনাইদহ কালীগঞ্জে এলজিইডির  রাস্তা খুঁড়ে উধাও ঠিকাদার : চরম বিপাকে ৭ গ্রামের হাজারও মানুষ

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

গান ও নৃত্যে আদিবাসীদের অধিকার আদায়ের দাবি – ৭১বার্তা

আনসার আল ইসলামের ৪ জঙ্গি গ্রেফতার – ৭১বার্তা

রায়গঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল