২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:১০ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রায় ৭১ হাজার কোরবানির পশু প্রস্তুত

প্রতিবেদক
joysagor
মে ২০, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা-এ প্রস্তুত রাখা হয়েছে প্রায় ৭১’হাজার কোরবানীযোগ্য গবাদিপশু| দিনরাত পরিশ্রম করে লাভের আশায় দেশীয় পদ্ধতিতে ষাঁড় মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারীরা|
উপজেলার বিভিন্ন বিল ও নদীকূল এলাকায় প্রাকৃতিকভাবে ঘাস উৎপাদন বেশি হওয়ায় এখানে গরু-ছাগল পালন তুলনামূলক সহজ ও কম ঝুঁকিপূর্ণ| ফলে প্রতি বছরই স্থানীয় চাহিদা পূরণ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক কোরবানির পশু সরবরাহ করা হয়|
তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর গো-খাদ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় উৎপাদন ব্যয় অনেক বেড়েছে| এতে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন খামারিরা| তারপরও ভালো দামের আশায় পশু লালন-পালনে কোনো কমতি রাখছেন না তারা|
বুধবার (২০মে-২০২৬খ্রি.) সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ,কে, এম, আনোয়ারুল হক এবং রায়গঞ্জ
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম জানান, রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে ঈদুল আজহায় কোরবানীর জন্য প্রস্তুত গবাদিপশুর মধ্যে রয়েছে ১৮’হাজার ৫৪৬টি ষাঁড়-বলদ, ৭৯৮টি মহিষ, ৪২’হাজার ৬২৮টি ছাগল এবং ৯’হাজার ১০০টি ভেড়া| সব মিলিয়ে প্রস্তুত রয়েছে প্রায় ৭১’হাজার ৭২টি পশু| তিনি আরও জানান, উপজেলায় কোরবানির চাহিদা রয়েছে প্রায় ২৬’হাজার ৩২৮টি পশু| চাহিদা পূরণ করে অতিরিক্ত ৪৪’হাজার ৭৪৮টি পশু দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে| তিনি বলেন, বিল ও নদীকূল এলাকায় প্রচুর প্রাকৃতিক ঘাস থাকায় রায়গঞ্জে ¯^াস্থ্যসম্মত ও দেশীয় পদ্ধতিতে পশু পালন করা হয়| এ কারণে এ অঞ্চলের কোরবানির পশুর চাহিদা অন্যান্য উপজেলার তুলনায় বেশি|

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

পিপিআর নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ জেলায় এফএমডি টিকা প্রয়োগের নিমিত্তে মতবিনিময় সভা

অসুস্থ ছে‌লে‌কে বাঁচা‌তে হতভাগ্য মায়ের আকুতি

দেশ পুনর্নির্মাণে গণতান্ত্রিক সরকার গঠন করতে হবে: তারেক রহমান

চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা-  ৭১বার্তা

গল্পঃ পথে হলো দেখা।। ৭১বার্তা

মানিকগঞ্জে ১৩ই ডিসেম্বর পাক হানাদার মুক্ত দিবস

সাঈদীর জন্য দোয়া:  চাকরি হারালেন মসজিদের খতিব- ৭১বার্তা

৩৫ নারী আসনে ৫০০ প্রার্থী

আজ এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু- ৭১বার্তা

বিএনপির সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে : মহান বিজয় দিবসে আফরোজা খানম রিতার আহ্বান