২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:৫৬ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

কাজিপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
joysagor
মে ২৪, ২০২৬ ৮:০৮ অপরাহ্ণ

 আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
 সিরাজগঞ্জের  কাজিপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ খ্রু. অনুষ্ঠিত হয়।
কাজিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, রবিবার (২৪মে-২০২৬খ্রি.) বেলা ১২ টার দিকে কাজিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে, অনুষ্ঠিত পার্টনার ফিল্ড  স্কুল কংগ্রেস অনুষ্ঠানটি’র সভাপতিত্ব করেন, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার  মোঃ মোস্তাফিজুর রহমান তিনি বলেন, এখন আর সনাতন কৃষি নেই, এখনকার কৃষি হচ্ছে সমৃদ্ধ কৃষি, আধুনিক কৃষি, প্রযুক্তি নির্ভর কৃষি। আমাদের যারা কৃষক-কৃষাণী আসছেন তাহাদের এই আধুনিক পদ্ধতি শিখে, নিরাপদ খাদ্য উৎপাদন করতে হবে।

আপনাদের এলাকায় যদি এমন কোন সমস্যা হয়ে থাকে বা কিছু প্রয়োজন হলে আপনারা উপকৃত হবেন তা আমাকে বলবেন আমি আপ্রাণ চেষ্টা করে যাবো কাজটির সমাধান করে দিতে। স্বাগত বক্তব্যে সদর উপজেলা কৃষি অফিসার বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা ও টেকসই গ্রামীণ উন্নয়ন নিশ্চিত করতে “পার্টনার” প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে আগত অতিথি এবং আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী ও টেকসই করতে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। “পার্টনার” প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষক, নারী উদ্যোক্তা ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর পরিবর্তন আসবে নতুন দিগন্তের উন্মোচন হবে।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, কাজিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শরিফুল ইসলাম। তিনি বলেন  কৃষি,  কষক তথা দেশকে বাঁচাতে কৃষি  বিষয়ক পরিকল্পনা  এবং প্রযুক্তি নির্ভর হতে হবে। এ পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ কে.এম. মনজুরে মাওলা এসময়ে  তিনি তার বক্তব্যে বলেন, আমাদের জমি উর্বর করে তুলতে হবে, যেভাবে নিরাপদ খাদ্য উৎপাদন করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। শুধু কীটনাশক দিলেই হবে না, জৈব জাতীয় সার ব্যবহার করে নিরাপদ খাদ্য তৈরি করতে হবে। পানির দিকে খুব খেয়াল রাখতে হবে, কালো পানিতে আমাদের এসব এলাকা ছেয়ে গেছে, এসব পানি নিরাপদ নয়, নিরাপদ পানি ব্যবহার করতে হবে। তিনি আরো বলেন, ঘাত সহনশীল ও পুষ্টিসমৃদ্ধ ধান ব্যতীত দানাদার ফসলের মাঠ পরীক্ষা কার্যক্রম ও জাত উন্নয়ন চারাসহ অন্যান্য প্রপাগেটিং ম্যাটেরিয়ালসের কার্যকর বৃদ্ধি, ধান ব্যতীত দানাদার ফসল, ডাল, তেল, ফল ও সবজির আবাদ এলাকা বৃদ্ধি, ধানের জাত উন্নয়ন, বীজ উৎপাদন ও বিপণনে কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলা সহ উচ্চফলনশীল ধানের জাতের আবাদ এলাকা বৃদ্ধি করে সুষম খাদ্য উৎপাদনে সক্ষমতার প্রমাণ করতে হবে। পরিকল্পনার পাশাপাশি, প্রযুক্তি বিষয়ক কৃষি বাস্তবায়নে জোর দিতে হবে।
পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস বিষয়ক সভা অনুষ্ঠানটি পরিচালনা করেন, কাজিপুর উপজেলা কৃষি অফিসের   কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে মধ্যে সমবায় কর্মকর্তা খালেদুজ্জামান, কৃষক  ডাঃ নুরুল ইসলাম, পুলিশ কর্মকর্তা  প্রমুখ।  এছাড়াও  স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী, নারী ও শিক্ষিত তরুণ সমাজ এর নেতৃবৃন্দ ও কৃষক- কৃষানীগণ উপস্থিত ছিলেন  ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বিজয়ী

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ – মানিকগঞ্জ জেলা ইউনিটের অনুমোদন

ফুলবাড়িতে ৭৩ বোতল ফেনসিডিল উদ্ধার -৭১বার্তা

মোসাব্বির হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

শেখ হাসিনাকে দুর্বল করলে ক্ষতি সবার, যুক্তরাষ্ট্রকে বললেন ভারত- ৭১বার্তা

সাঁড়াশি অভিযানে গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলো র‌্যাব-১৩, রংপুর

মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড

প্রেম করে পালিয়ে বিয়ে, অতঃপর অপহরণ মামলায় কারাগারে নববিবাহিত বর

নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন এসপি

সিরাজগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও হানাদার মুক্ত দিবস পালিত