২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:৫১ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

চুয়াডাঙ্গায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের মতবিনিময় সভা

প্রতিবেদক
joysagor
মে ২৪, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি :
ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, চুয়াডাঙ্গায় আজ সকাল ১১টা ৩০ মিনিটে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সভার আয়োজন করা হয়।


সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন ট্রাস্টি বোর্ডের বর্তমান চেয়ারম্যান পুষ্টিবিদ মোঃ আলীম উদ্দীন লস্কার, সেক্রেটারি মোঃ আব্দুর রাজ্জাক, প্রতিষ্ঠাকালীন ট্রাস্টি বোর্ড কর্তৃক নিয়োগপ্রাপ্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হুমায়ুন কবির, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মোফাজ্জল হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নাফিউল ইসলাম (শান্ত), ট্রেজারার প্রফেসর আজিবর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মফিজ উদ্দীন এবং চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন নির্দেশনামূলক মতামত প্রদান করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর মোফাজ্জল হোসেন। এ সময় সভার সভাপতি পুষ্টিবিদ মোঃ আলীম উদ্দীন লস্কার ঈদ পরবর্তী সময়ে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের স্বার্থে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন বোর্ড অব ট্রাস্টিজ (BOT) কর্তৃক নিয়োগপ্রাপ্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হুমায়ুন কবির।
এছাড়াও অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ভাইস চেয়ারম্যান ডা. রাবেয়া খাতুন, ট্রেজারার তানভীর হুদা (BOT), আবু বকর রাজু, আরাফাত রহমান, স্থানীয় শিক্ষানুরাগী ও প্রস্তাবিত সদস্য ফারুক মাহমুদ, আব্দুল জব্বার, মিনহাজ উদ্দীন, উজ্জ্বল হোসেন এবং প্রভাষক জাহিদুল ইসলাম।

https://www.facebook.com/dainika.jayasagara/posts/pfbid02M8gWuQG3EYMMZfQniHEhJRNpsDCrsfwDXxWUQjMyAMQQyuPqzJLptoriiJRYfSj5l

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গ্রাহকের সাড়ে ৩ কোটি টাকা নিয়ে উধাও এনজিও – ৭১বার্তা

সাংবাদিকদের সঙ্গে নওগাঁ -১ আসন জামায়াত মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা 

সিরাজগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর আগমন উপলক্ষে প্রস্তুতি

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালের লড়াই, নয়মাইলের দাপুটে জয়

নওগাঁয় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল

নির্বাচন ও গণভোটের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত : প্রধান উপদেষ্টা

জগন্নাথপুরে জগদীশপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের উদ্বোধন

স্ত্রীকে প্রায় নগ্ন করে রাস্তায় হাটালেন গায়ক

বাংলাদেশে নির্বাচনের আগে ভূয়া বিশেষজ্ঞদের লেখার ছড়াছড়ি – ৭১বার্তা

চাটমোহরে প্রতারণা করে গৃহবধুর স্বর্ণালংকার চুরি