২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:০৪ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

মানিকগঞ্জে বেতিলা ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী রিতা

প্রতিবেদক
joysagor
নভেম্বর ২১, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ।
মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী মানিকগঞ্জ- সাটুরিয়া ৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা।
শনিবার ২১ নভেম্বর সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী মো. কামরুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মানিকগঞ্জ কার্যালয়ের বাস্তবায়নে ৮৮ লাখ ৯৭ হাজার ৯২৭ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরে নির্মাণকাজটি সম্পন্ন হয়।
নবনির্মিত ভবনে ভূমি অফিসের কার্যক্রম পরিচালিত হলে স্থানীয় বাসিন্দাদের ভূমিসংক্রান্ত সেবা গ্রহণ আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি উন্নত পরিবেশে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

বেলকুচিতে ডেভিল হান্টে আ’লীগের তিন নেতা গ্রেফতার

গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থী- ৭১বার্তা

জগন্নাথপু‌রে কয়ছর এম আহমেদ এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন উপজেলা বিএনপি আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার 

জগন্নাথপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সিরাজগঞ্জ সততা ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষ থেকে নবনির্বাচিত পরিচালক হাজী মোঃ আব্দুস সাত্তারকে সংবর্ধনা প্রদান 

নড়াইলে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

বেরোবিতে ৪ দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন- ৭১বার্তা

শেখ হাসিনা নির্বাচনে হারলে বেকায়দায় পড়তে পারে ভারত: দ্য হিন্দু- ৭১বার্তা

আই হ্যাভ আ প্ল্যান : দেশে ফিরে তারেক রহমান