১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:২৬ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

এবার ভোটের নামে আর খেলতে দেওয়া হবে না: ফখরুল- ৭১ বার্তা

প্রতিবেদক
joysagor
আগস্ট ১১, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ

গত দুটি নির্বাচনে আওয়ামী লীগ প্রহসনের ভোটের মাধ্যমে ক্ষমতায় গেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এবার জনগণ সেই সুযোগ আর দেবে না মন্তব্য করে তিনি বলেছেন, এবার আর ভোটের নামে কোনো খেলা খেলতে দেওয়া হবে না। এজন্য সরকারকে মানে মানে সরে যেতে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব।
শুক্রবার (১১ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজধানীর উত্তর বাড্ডার সুবাস্তু টাওয়ার থেকে গণমিছিল শুরু হয়েছে। এটি শেষ হবে চৌধুরীপাড়া আবুল হোটেলের সামনে গিয়ে। গণমিছিলে একটি ট্রাকে চড়ে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা।

বিএনপি মহাসচিব বলেন, ‘ষড়যন্ত্রের মাধ্যমে কেরিক্যাচাল করে ২০১৪-২০১৮ সালের মতো আবারও ক্ষমতায় যেতে চাইছে আওয়ামী লীগ। কিন্তু এবার আর জনগণ তা হতে দেবে না।’

শেখ হাসিনার পদত্যাগই বিএনপির একমাত্র দাবি উল্লেখ করে তিনি এই দাবির আওয়াজ গণভবন, বঙ্গভবনে পৌঁছাতে হবে বলে মন্তব্য করেন।

সরকার বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘যত নির্যাতন, গুলি, টিয়ারশেল নিক্ষেপ করুক আন্দোলন থামানো যাবে না। জনগণ এবার তাদের দাবি আদায় করবে।’

ফখরুল বলেন, ‘নির্বাচন নিয়ে এবার কোনো খেলা খেলতে দেওয়া হবে না। এবার লড়াই জীবনপণ লড়াই। এবারের আন্দোলনে সরকারের পতন করা হবে। মানে মানে সরে না গেলে রাজপথেই সরকার পতন ঘটানো হবে।’

এ সময় তিনি বিএনপির দাবিগুলো পুনরায় তুলে ধরে বলেন, নির্বাচন কমিশন বাতিল করতে হবে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না।খবর – ঢাকা মেইল।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

নিরাপত্তাহীনতায়’ শাটল ট্রেন চলাচল বন্ধ, দুর্ভোগে শিক্ষার্থীরা- ৭১বার্তা

শাহজাদপুরে প্রফেসর ড. এম .এ. মুহিতের সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি  অপারেশন কর্মসূচি পালিত

হাঁড় কাপানো শীতে কাপছে উত্তরের জনপদ জয়পুরহাট জনজীবন নাকাল

প্রধানমন্ত্রী আজ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন-৭১ বার্তা

রোকেয়া পদক পেলেন ৪ নারী

অগ্নিসন্ত্রাসীরা আবারও ষড়যন্ত্রের জন্যে এক হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী- ৭১বার্তা

মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতায় বিশ্বের প্রায় ২৪ কোটি মানুষ – ৭১বার্তা

৮ম বর্ষপূর্তি পালিত হলো দাসিয়ারছড়ায় ছিটমহল বিনিময়ের

যমুনার দুর্গম চরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

রংপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের সমাবেশ অনুষ্ঠিত- ৭১বার্তা