২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:০৬ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক ও অসামাজিক কাজ থেকে দূরে রাখতে — শিবলু

প্রতিবেদক
joysagor
অক্টোবর ২৫, ২০২৫ ১২:৫৬ পূর্বাহ্ণ

বগুড়া প্রতিনিধি:
খেলাধুলাই যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পারে বলে মন্তব্য করেছেন বগুড়া শহর যুবদলের সংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু। তিনি বলেন, নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্ম শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারে, আর এভাবেই গড়ে উঠবে মাদকমুক্ত সমাজ।
গতকাল শুক্রবার বিকেলে মাড়িয়া যুব কল্যাণ সংঘের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয় মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে।
বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সীডস লিমিটেডের চেয়ারম্যান শাহাদাত হোসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাড়িয়া যুব কল্যাণ সংঘের সভাপতি বাদশা সরকার। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আলী খন্দকার।
এসময় আরও উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব তমেজ উদ্দিন, আমরুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান অটল, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর জোয়াদ্দার, সাদ্দাম হোসেন, বেলাল, রবিন, শামীম, জাহাঙ্গীর আলম, জিতু শেখ, সোহাগ হোসেন, আল
আমিন খোকন, রহমত আলী প্রমুখ।
খেলায় কুল ক্যাট বিপনী বিতানকে হারিয়ে বিজয়ী নগর অলস্টার ক্লাব। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, খেলোয়াড় ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চুকে সেন্ট্রাল হাসপাতালের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

২৩ শর্তে মহাসমাবেশের অনুমতি পেল বিএনপি

সংবাদকর্মীদের কর্মতালিকায় শুক্রবারের রংপুর – ৭১বার্তা

নিরাপত্তাহীনতায়’ শাটল ট্রেন চলাচল বন্ধ, দুর্ভোগে শিক্ষার্থীরা- ৭১বার্তা

বগুড়ার গাবতলী পেরিহাট কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত

বাড়ছে পানি, উত্তরাঞ্চলে বন্যার শংকা – ৭১বার্তা

আগামী ১৬ মার্চ দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা শিবির পরিদর্শনে ইইউ প্রতিনিধি দল

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের দোয়া মাহফিল

নওগাঁয় বেগম খালেদা জিয়ার আত্মার শান্তির মাগফেরাত কামনায় দোয়া মাহফিল