১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:৩৮ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

গান ও নৃত্যে আদিবাসীদের অধিকার আদায়ের দাবি – ৭১বার্তা

প্রতিবেদক
joysagor
আগস্ট ১৩, ২০২৩ ৬:১৫ অপরাহ্ণ

গাইবান্ধায় প্রতিবাদী গান ও নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে তাদের ভূমি ও অধিকার রক্ষার দাবি জানিয়েছে। আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন উপলক্ষে তারা এই কর্মসূচি পালন করে।

রোববার (১৩ আগস্ট) দুপুরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সমাবেশসহ নানা কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই সাঁওতাল নারী-পুরুষরা তাদের অধিকার ও দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য মিছিল গাইবান্ধা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় সাঁওতাল নারী-পুরুষরা প্রতিবাদী গান ও নৃত্য পরিবেশন করেন। আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, সামাজিক সংগ্রাম পরিষদ ও নাগরিক সংগঠন জনউদ্যোগ, গাইবান্ধার যৌথ উদ্যোগে এই কর্মসূচির পালন করা হয়।

সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্যে দেন- এএলআরডির নির্বাহী পরিচালক ভূমি অধিকার কর্মী শামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুবায়েত ফেরদৌস, শিক্ষাবিদ অধ্যাপক মাজহার-উল মান্নান, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনীন্দ্রনাথ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে সাঁওতালসহ আদিবাসী জনগোষ্ঠী মানবাধিকার এবং জীবন মানের সার্বিকদিক দিয়ে আজও নানাভাবে বঞ্চিত এবং সে কারণেই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর থেকে পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠী। সমতলের আদিবাসীরা বিলুপ্ত হওয়ার পথে। শুধু আদিবাসীই বিলুপ্ত হচ্ছে না, তাদের সংস্কৃতি, ভাষাও বিলুপ্ত হচ্ছে। এরা বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠী। অধিকাংশই ভূমিহীন, তাদের হাতে ভূমি নেই। সম্পাদনা- শেখ মোস্তারি জান্নাত।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

ফিলিস্তিনি ভূখণ্ড দখলে ইসরায়েলি পদক্ষেপের নিন্দা জানাল বাংলাদেশ

জগন্নাথপুরের ইউএনওর অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো পটল বিল, সিদ্দিক নগর বাৎসরিক বিশ্ব ইজতেমা

বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আজ রাজধানীর যেসব এলাকায় আ.লীগ-বিএনপির কর্মসূচি

কলাপাড়ায় প্লাষ্টিক ও পলিথিনমুক্ত রাখার দাবিতে নদীর তীরে  মানববন্ধন 

যুগ যুগ ধরে দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করে যোগাড় করা তিন বস্তা টাকা জমানো সেই ভিক্ষুক  সালেহা বেগমের মৃত্যু !

জোটের মনোনয়ন নিয়ে ধোঁয়াশা: ইয়াসিনের গ্রহণযোগ্যতা নাকি পাশার বিতর্ক—কাকে বেছে নেবে আট দলীয় জোট? 

আমাকে যারা ভালবাসেন, তাদের নানা রকম কারণ

বদরগঞ্জে মোটর মেকানিক ইকবালের  নির্মিত উড়োজাহাজ- ৭১বার্তা