২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৬:৩৮ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

২৩ শর্তে মহাসমাবেশের অনুমতি পেল বিএনপি

প্রতিবেদক
joysagor
জুলাই ২৭, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ

রাজধানীর নয়াপল্টনে শুক্রবার (২৮ জুলাই) বিএনপিকে মহাসমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এজন্য দলটিকে ২৩টি শর্ত দেওয়া হয়েছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তিনটি সংগঠনকেও একই শর্তে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল চারটায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

ডিএমপি কমিশনার বলেন, আশুরার চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও দুটি রাজনৈতিক দলের প্রতি সম্মান জানিয়ে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। এজন্য তাদের ২৩টি শর্ত দেওয়া হয়েছে।

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ার মধ্যে আজ বৃহস্পতিবার ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। যুবলীগ তাদের সোমবারের ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ পিছিয়ে বৃহস্পতিবার নিয়ে যায়। বিএনপির অরাজকতা সৃষ্টির চেষ্টা ঠেকাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আওয়ামী লীগের সহযোগী তিন সংগঠনের পক্ষ থেকে বলা হয়।

দুই দলের সমাবেশের স্থান নিয়ে গতকাল দিনভর ছিল নাটকীয়তা। বুধবার দুপুর পর্যন্ত মহাসমাবেশের স্থান নিয়ে বিএনপির সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দর-কষাকষি হয়। এর মধ্যে আওয়ামী লীগও সমাবেশের কয়েকটি সম্ভাব্য স্থান নিয়ে রাত নয়টা পর্যন্ত নানা ধরনের তৎপরতা চালায়।বুধবার রাত ৯টার দিকে প্রথমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানান, তাদের মহাসমাবেশ বৃহস্পতিবারের (আজ) পরিবর্তে শুক্রবার হবে। এর আধা ঘণ্টার মধ্যে আওয়ামী লীগও জানায়, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ সমাবেশটিও হবে শুক্রবার বেলা আড়াইটায়।বৃহস্পতিবার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু জানান, তারা আগামীকাল শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটেই সমাবেশ করবে। বিএনপিও তাদের পূর্বনির্ধারিত স্থান নয়াপল্টনেই সমাবেশ করার কথা জানায়।

এমন অবস্থার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুটি দল কোথায় সমাবেশ করবে সেই অনুমতি এখনো দেওয়া হয়নি। তবে সমাবেশের অনুমতি পেলেও দুই দলকেই একই শর্ত বেঁধে দেওয়া হবে।

দুই দল সমাবেশের অনুমতি পাবেন কি না, সে ব্যাপারে জানাতে বিকেলে সংবাদ সম্মেলন ডাকা হয় ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে। সেখানে দুই দলকেই সমাবেশ করার অনুমতির কথা জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেন, আশুরার চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও দুটি রাজনৈতিক দলের প্রতি সম্মান জানিয়ে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। দুই দলকে ২৩টি শর্ত দেওয়া হয়েছে।

খন্দকার গোলাম ফারুক বলেন, বিএনপিকে পল্টনে, আর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে মানতে হবে চৌহদ্দি।সূত্র: ঢাকা মেইল।

আজকে সমাবেশ না করায় দুই দলকে ধন্যবাদ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, সমাবেশকে ঘিরে কোনো হুমকি নেই। তবে, বড় দুই দলের কর্মসূচি থাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। সমাবেশকে ঘিরে পুলিশ, র‍্যাব, ও বিজিবি ও আনসার মোতায়েন থাকবে।

সর্বশেষ - অর্থ ও বাণিজ্য

আপনার জন্য নির্বাচিত

প্রিয় বাংলাদেশকে আমরা গর্বের বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো: জামায়াতে ইসলামীর আমীর

রাজধানীতে দিনে-দুপুরে শীর্ষ সন্ত্রাসীকে গুলি করে হত্যা

অটোরিক্সা-চার্জার রিক্সার চালক-মালিকদের ৯ সংগঠনের সংবাদ সম্মেলন বুধবার,রংপুরে টাউন সার্ভিস চালু ঘিরে শ্রমিক-মালিক অস্তোষ! – ৭১বার্তা

আরিচা ঘাটে ঘন কুয়াশার কারণে মালবাহী ট্রাকের দীর্ঘসারি

পত্নীতলায় সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

সাকিব-মুশফিক জুটিতে ১০০ রান পার বাংলাদেশের- ৭১বার্তা

মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে মত বিনিময়

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য আটক 

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা

*আইন শৃঙ্খলা রক্ষার্থে অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে তল্লাশী কার্যক্রম পরিচালনা করছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)