১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:২৯ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের  হারাগাছ থানা পরিদর্শন- ৭১বার্তা

প্রতিবেদক
joysagor
আগস্ট ২৩, ২০২৩ ১০:০৫ অপরাহ্ণ

আজ ২৩ আগস্ট ২০২৩ খ্রি. সকাল ১১:৩০ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার মহোদয় আরপিএমপি’র হারাগাছ থানা পরিদর্শন করেন এবং থানার সকল পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন।
হারাগাছ থানার পক্ষ থেকে প্রথমে সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং পরে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। সালামি গ্রহণ শেষে তিনি গার্ড পরিদর্শন করেন।
পরবর্তীতে হারাগাছ থানা পুলিশ সদস্যদের সাথে বিশেষ মতবিনিময় সভায় মাননীয় পুলিশ কমিশনার মহোদয় নগরী থেকে মাদক এবং জুয়া নির্মূলের বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি সকল পুলিশ সদস্যকে জনগণের সাথে ভালো আচরণ করা, তাদের হয়রানি না করা, সর্বোচ্চ সেবা দানসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নীতকরণে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। সর্বোপরি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনগণের পুলিশ হওয়ার জন্য এবং তাঁর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।
পরবর্তীতে তিনি থানা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং থানা কম্পাউন্ডসহ মালখানা, অস্ত্রাগার পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জনাব মোঃ আবু মারুফ হোসেন; সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) জনাব মোঃ সোহানুর রহমান সোহাগ; সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) জনাব সুব্রত ব্যানার্জী; অফিসার ইনচার্জ এবং অন্যান্য পদবীর পুলিশ সদস্যবৃন্দ।
(প্রেস রিলিজ)।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীর ভাঙ্গামোড় ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক পিএলসি

ফুলবাড়ীতে শেখ কামালের জন্মদিন পালিত

নাটোরে বেকারত্বের অন্ধকার কাটিয়ে উঠছে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ে সভা

নওগাঁয় গোয়েন্দা পুলিশের তিনদফা অভিযানে আট মাদক ব্যবসায়ী আটক

পীরগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস পালন : “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” প্রতিপাদ্যে আলোচনা সভা ও র‍্যালি

গণমাধ্যমও ভিসানীতির আওতায়, কী বলছেন সাংবাদিকরা- ৭১বার্তা

যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী

সারাদেশে নির্বাচনি ঢেউ